বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কেশবপুরে আইন অমান্য করে জমি দখল

কেশবপুরে পৌর আইন অমান্য করে জমি জবর দখলের অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় আলতাপোল গ্রামের আব্দুস সালাম বিশ্বাসের পূত্র শফিকুল ইসলাম বাদি হয়ে রবিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন।

কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ সূত্রে জানাগেছে, পৌর সভার আলতাপোল গ্রামের মৃত মকছেদ আলী বিশ্বাসের পূত্র আব্দুস সালাম বিশ্বাস ২০-০৫-১৯৯২ সালে সাবদিয়া গ্রামের মৃত সৈয়দ আলী মোড়লের পূত্র গোলাম হোসেন মোড়লের নিকট থেকে সাবদিয়া মৌজায় ৭টি দাগে ৩৪ শতক জমি ক্রয় করে। সেই থেকে আব্দুস সালাম বিশ্বাস আপোষে ৪৬৬ নং দাগে ৩১ শতক জমি ভোগ দখল করে আসছে। ২০২০ সালে বিবাদি সাখাওয়াত হোসেন কুদ্দুস এর ফুফাতো ভাই ও বোন জামাই নূরুল ইসলাম তার শ্বশুর ও মায়ের অংশ বাবদ ৪৬৬ নং দাগে ৩১ শতক জমির মধ্যে ৬ শতক জমি দখল করে নেয়। পরবর্তী সময়ে বিবাদির ওয়ারেশ মিজানুর রহমানের ১ দশমিক ৮৬ শতক জমি বিক্রি করে দেয় এবং সর্বশেষ বিবাদির আরেক চাচা মকছেদ মোড়লের ওয়ারেশগন ১৪ শতক জমি দখল করে। যার ফলে নিরুপায় হয়ে গত ১৩ জুলাই কেশবপুর পৌরসভায় আব্দুস সালাম বিশ্বাসের পূত্র শফিকুল ইসলাম বাদী হয়ে অভিযোগ দায়ের করেন।

পৌরসভার পক্ষ থেকে পৌর কাউন্সিলর আফজাল হোসেন বাবু, পৌর কাউন্সিলর জি এম কবির হোসেন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর খাদিজা খাতুনের উপস্থিতিতে ৪ আগস্ট তারিখে জমি মেপে সীমানা নির্ধারণ করে দেয়। পৌর আইন অমান্য করে বিবাদি সিমানা পিলার উঠিয়ে দিলে পৌরসভার পক্ষ থেকে আব্দুস সালাম বিশ্বাসের পক্ষে প্রতিবেদন প্রদান করে।

একই রকম সংবাদ সমূহ

প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর নির্ধারণ করে দেওয়া অগণতান্ত্রিক : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, কেউ কেউ বলেছেন- প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর নির্ধারণবিস্তারিত পড়ুন

ডব্লিউএসইউপি (WSUP) বাংলাদেশ এর নারী উদ্যোক্তা তৈরির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে কলারোয়ায় স্যানিটারি ন্যাপকিন বিক্রির মাধ্যমে তরুণ নারীদের আয়বর্ধকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ডিবি গার্লস স্কুলে নতুন এডহক কমিটির পরিচিতি সভায় শিক্ষার মানোন্নয়নে আলোচনা

সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডিবি) গার্লস স্কুলে নতুন এডহক কমিটির পরিচিতি সভায়বিস্তারিত পড়ুন

  • মালিকপক্ষের ট্যাক্স ফাঁকি দেয়ার জন্যও মিডিয়া লাগে : তথ্যমন্ত্রী
  • চীনের পথে প্রধানমন্ত্রী
  • সাতক্ষীরা পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
  • রোজা শুরু কবে, জানালেন জ্যোতির্বিদরা
  • সিইসির সঙ্গে বৈঠকে মির্জা ফখরুল
  • ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট
  • ভেনেজুয়েলা নিয়ে ট্রাম্পের ‘জুয়া’, লাভ কাদের?
  • সরকার লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে সব ব্যবস্থা নিয়েছে : প্রেস সচিব
  • স্কুলছাত্রীদের হিজাব নিষিদ্ধ করলো অস্ট্রিয়া
  • ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ও গণভোট হবে উৎসবমুখর : প্রধান উপদেষ্টা
  • ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন
  • ইসির পর্যবেক্ষক নিবন্ধন পাচ্ছে ৭৩ প্রতিষ্ঠান