বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কেশবপুরে ওয়ার্ড আওয়ামী লীগের পক্ষ থেকে অসহায় ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ

যশোরের কেশবপুর উপজেলার মঙ্গলকোট ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে নবনির্বাচিত কমিটির সভাপতি মিজানুর রহমানের নিজস্ব অর্থায়নে প্রায় ১০০ জন অসহায় ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

রোববার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে ইউনিয়নে বংশি বাজার সংলগ্ন ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ মিজানুর রহমান এর সভাপতিত্বে ও মাস্টার শফিকুল ইসলাম বুলুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৫নং মঙ্গলকোট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ বজলুর রহমান সরদার, সাধারণ সম্পাদক মাসুদুজ্জামান মাসুদ, সাবেক সভাপতি আব্দুল খালেক, সহ-সভাপতি মাস্টার শাহাদাৎ হোসেন, ৭নং ইউপি সদস্য মোসলেম উদ্দিন, আওয়ামী লীগ নেতা মোঃ বজলুল রহমান প্রমুখ।

এসময় ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নবনির্বাচিত কমিটির সভাপতি মোঃ মিজানুর রহমান, সহ-সভাপতি শফিকুল ইসলাম এবং উপজেলা ছাত্রলীগ নেতা আসাদ হোসেন আর্থিক সহযোগিতা করেন।

একই রকম সংবাদ সমূহ

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

সাঁকো ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, নিজেদের টাকায় সাঁকো বানাচ্ছে এলাকাবাসী

খুলনার ডুমুরিয়া ও যশোরের কেশবপুর উপজেলার সীমান্ত দিয়ে বয়ে যাওয়া বুড়িভদ্রা নদীতেবিস্তারিত পড়ুন

যশোরে জামায়াত-বিএনপিসহ ৭ প্রার্থীর মনোনয়ন বাতিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-১ ও যশোর-২ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথম দিনেবিস্তারিত পড়ুন

  • যশোরের ৬ আসনের মধ্যে তিনটিতেই বিএনপির প্রার্থী পরিবর্তন
  • ১৭ বছর পর কেশবপুরে শ্রাবণ : কেশবপুরে নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা
  • কেশবপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা তবিবুর এক সন্তানের জননীকে নিয়ে উধাও
  • যশোর-৬ এবি পার্টির প্রার্থী ব্যারিস্টার মাহমুদ হাসান
  • মালয়েশিয়ায় সড়ক দু*র্ঘ*ট*না*য় কলারোয়ার যুবকসহ নি*হ*ত-৩
  • কেশবপুরে ১০২ দলিত শিক্ষার্থী পেলো শিক্ষা উপকরণ
  • কেশবপুরের কণ্ঠশিল্পী উজ্জ্বল ব্যানার্জীর পিতার মৃত্যুতে গভীর শোক
  • কেশবপুরে জুলাই শহীদ দিবস পালিত
  • কেশবপুর হাসপাতালে ভ্যাকসিন নিয়ে হাজির মানবিক ইউএনও
  • মনিরামপুর মহাসড়কে পথচারীদের জন্য শ্যামল ছায়া পরিবেশ
  • মনিরামপুরে বাল্যবিবাহ প্রতিরোধে অ্যাডভোকেসি সভা
  • কেশবপুরে “শেকড়ের সন্ধানে” সংস্থা’র সাহিত্য আসর