বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কেশবপুরে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছে শিক্ষার্থীরা

সোহেল পারভেজ, কেশবপুর: ট্রাফিক নিয়ন্ত্রণে শিক্ষার্থীরা যশোরের কেশবপুরে বৃহস্পতিবার সকালে সারা দেশের ন্যায় স্বাভাবিক জীবনে ফিরে আনতে কাজ করে চলেছে। গত দিনের তুলনায় আজ অনেক বেশি মানুষ জন দেখা যায়। পুরো স্বাভাবিক হতে সময় লাগবে।

সিএনজিচালিত অটোরিকশা ও মটর চালিত ভ্যান চলতে দেখা গেছে। তবে এখনোও ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছেন ছাত্ররা। কেশবপুর শহরের গাজির মোড় চৌরাস্তা এলাকায় কলেজ ও স্কুলের শিক্ষার্থীদেরই সকাল থেকে ট্রাফিক নিয়ন্ত্রণ করতে দেখা গেছে। অনেক শিক্ষার্থীরা তাদের নিজ উদ্যোগে স্বেচ্ছায় যানবাহন নিয়ন্ত্রণ কাজে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন।

তবে শহরের কোথাও শিক্ষার্থীকে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করতে চোখে পড়েনি। শিক্ষার্থীদের উদ্যোগে কেশবপুর ডিগ্রি কলেজসহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীকে দায়িত্ব পালন করতে দেখা যায়।

সম্বনয়ক অরিন চৌধুরী, মিরাজ হোসেন,সম্রাটসহ
গাজীর মোড় হাসিবুল ইসলাম সজল, এস এম মাহিন, মাহিম শাহারিয়ার, আহনাফ হাবিব সামি, সাহিল আলম, বাবু বিশ্বাস, প্রিন্স মাহমুদ। থানার মোড় সাহেদ আহম্মেদ, ইকরামুল, শাকিল, জাহিদ, বাপ্পি, সোহাগ, বাঘের মোড় নাইম, জুবাইর।

হাসপাতাল মোড় রোহিত,শিহাব, রাব্বি, শরিফ, আব্দুর রহমান, স্বপ্নীল, আরাফাত, আরমান,আসানুর, রকি, সাকিবকে দায়িত্ব পালন করতে দেখা গেছে।

শহরের গাজির মোড় চৌরাস্তা এলাকায় দায়িত্ব রত শিক্ষার্থী হাসিবুল ইসলাম সজল বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনে বিজয়ের পর দেশে বাংলাদেশ ট্রাফিক পুলিশ কর্ম বিরতিতে যাওয়াই যানজট নিরসনের জন্য আমাদের নিজ উদ্যোগে একটি স্বেচ্ছাসেবী সংগঠন করা হয়েছে। ছাত্র/ছাত্রী মিলে নিজ নিজ দায়িত্বে এই মানবিক কাজ করছি। আজ আমরা মোট ৬০ জন শিক্ষার্থী দায়িত্ব পালন করছি।

একই রকম সংবাদ সমূহ

কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়ির দেয়াল ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ

গভীর রাতে নির্মাণাধীন বাড়িতে হামলা চালিয়ে পাকা দেয়াল ভাঙচুর ও বিপুল পরিমাণবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

সাঁকো ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, নিজেদের টাকায় সাঁকো বানাচ্ছে এলাকাবাসী

খুলনার ডুমুরিয়া ও যশোরের কেশবপুর উপজেলার সীমান্ত দিয়ে বয়ে যাওয়া বুড়িভদ্রা নদীতেবিস্তারিত পড়ুন

  • যশোরে জামায়াত-বিএনপিসহ ৭ প্রার্থীর মনোনয়ন বাতিল
  • যশোরের ৬ আসনের মধ্যে তিনটিতেই বিএনপির প্রার্থী পরিবর্তন
  • ১৭ বছর পর কেশবপুরে শ্রাবণ : কেশবপুরে নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা
  • কেশবপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা তবিবুর এক সন্তানের জননীকে নিয়ে উধাও
  • যশোর-৬ এবি পার্টির প্রার্থী ব্যারিস্টার মাহমুদ হাসান
  • মালয়েশিয়ায় সড়ক দু*র্ঘ*ট*না*য় কলারোয়ার যুবকসহ নি*হ*ত-৩
  • কেশবপুরে ১০২ দলিত শিক্ষার্থী পেলো শিক্ষা উপকরণ
  • কেশবপুরের কণ্ঠশিল্পী উজ্জ্বল ব্যানার্জীর পিতার মৃত্যুতে গভীর শোক
  • কেশবপুরে জুলাই শহীদ দিবস পালিত
  • কেশবপুর হাসপাতালে ভ্যাকসিন নিয়ে হাজির মানবিক ইউএনও
  • মনিরামপুর মহাসড়কে পথচারীদের জন্য শ্যামল ছায়া পরিবেশ
  • মনিরামপুরে বাল্যবিবাহ প্রতিরোধে অ্যাডভোকেসি সভা