মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কেশবপুরে ধান ক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার

যশোরের কেশবপুর উপজেলার মঙ্গলকোট ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের দক্ষিণ পাশে বসুন্তিয়া মৌজায় শুক্রবার সকালে আজিজুর রহমানের ধানের পাতা ক্ষেত থেকে ইদ্রিস আলী (১৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
লাশের মাথায় ও মুখে ক্ষতের চিহ্ন ছিল। সে ভ্যান চালক ছিলো বলে জানা গেছে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, ভ্যান চালক ইদ্রিস আলী উপজেলার মজিতপুর ইউনিয়নের শ্রীফলা গ্রামের সাহাবুদ্দীন সরদারের ছোট ছেলে।

ইদ্রিস আলীর মা ফতেমা বেগম জানান, বৃহস্পতিবার বিকালে ভাড়া খাটার উদ্যেশে বাড়ী থেকে বের হয়ে এসে আর ফেরেনি।

মঙ্গলকোট আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পূর্বে এবং মঙ্গলকোট ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের দক্ষিণ পাশে বসুন্তিয়া মৌজায় শুক্রবার সকালে আজিজুর রহমানের জমিতে (সাবেক ইটের ভাটা) আলু তুলতে এসে শ্রমিকরা এ দৃশ্য দেখতে পান। পরে থানার এসআই ফজলে রাব্বি লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য প্রেরণ করেন।

এসআই ফজলে রাব্বি জানান, তার পকেটে শুধুমাত্র ২৩০ টাকা পাওয়া গেছে। চালকের ভ্যান গাড়ীর কোন খোঁজ পাওয়া যায়নি।

ওসি জসিম উদ্দীন ঘটাস্থল পরিদর্শন করেছেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল।

উল্লেখ্য, গত বছর ভ্যান চালক শাহিন নামে মঙ্গলকোটের ১১ বছরের একটি ছেলেকে একইভাব জখম করে ফেলে রেখে গিয়েছিলো অজ্ঞাতরা। প্রধানমন্ত্রীর সহায়তায় সুস্থ্য হয়ে বাড়ী ফিরলেও সে এখন প্রতিবন্ধী।

একই রকম সংবাদ সমূহ

বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

“সবার আগে বাংলাদেশ” এই চেতনাকে ধারণ করে দেশের প্রতিটি স্থলবন্দরের সক্ষমতা বৃদ্ধিবিস্তারিত পড়ুন

কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়ির দেয়াল ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ

গভীর রাতে নির্মাণাধীন বাড়িতে হামলা চালিয়ে পাকা দেয়াল ভাঙচুর ও বিপুল পরিমাণবিস্তারিত পড়ুন

প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ

যশোরের শার্শায় গভীর রাতে বসতঘরে প্রবেশ করে এক মালয়েশিয়া প্রবাসীর স্ত্রীকে অশ্লীলবিস্তারিত পড়ুন

  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা
  • মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা
  • যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত
  • যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার
  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
  • প্রতারণা মাধ্যমে টাকা আত্মসাৎ, ফের আদালতে মামলা দায়ের
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি