বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কেশবপুরে পৈতৃক জমিজমার বিরোধের জেরে বসত বাড়ি ভাংচুর

যশোরের কেশবপুর উপজেলার প্রতাপপুর গ্রামে পৈতৃক জমিজমার বিরোধের জেরে বসত বাড়ি ভাংচুর। এব্যাপারে হযরত আলী বিশ্বাস বাদী হয়ে বুধবার বিকেলে কেশবপুর থানায় ৬ জনের নামে একটি লিখিত এজাহার দায়ের করেন।

এজাহার সূত্রে জানা গেছে পৈতৃক জমিজমা ও পূর্ব শত্রæতার জের ধরে গত মঙ্গলবার সকালে উপজেলার প্রতাপপুর গ্রামের মৃত সোবাহান বিশ্বাসের দুই ছেলে হযরত ও ওহাবের সাথে বাকবিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে ওহাব ও তার ছেলে বাবু, ওবাইদুলসহ ৬/৭ জন বসত বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে। পরিবারের লোকজন ঠেকাতে গেলে ধারালো দা ও লাঠিসোটা নিয়ে হযরত আলীর পরিবারের উপর হামলা করে। হামলায় হযরত (৪৫),স্ত্রী জোহরা বেগম(৩৯), ছেলে শাহিন(২১) ইকবাল(২৩) শুরুত্বর আহত হয়। আহতদের মধ্যে মুমূুর্ষ অবস্থায় জোহরা বেগমকে কেশবপুর হাসপাতালে ভর্তি করে। বর্তমান চিকিৎসাধীন রয়েছে।

এঘটনায় হযরত আলী বিশ্বাস বাদী হয়ে জাহাঙ্গীর হোসেন, বাবু বিশ্বাস, ওবাইদুল, জাহাঙ্গীর বিশ্বাস, রোমেচা বেগম ও সাবিনা খাতুনের নাম উল্লেখ করে কেশবপুর থানায় একটি লিখিত এজাহার দায়ের করেন।

এব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ জসিম উদ্দীন জানান, প্রতাপপুর গ্রামের হযরত আলীর একটি অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

একই রকম সংবাদ সমূহ

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম

শিশু-কিশোরদের মেধাভিত্তিক প্রতিযোগিতা ‘মাইন্ড ম্যারাথন-২৩ (সিজন-৩)’-এর জাতীয় পর্যায়ের পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির মেধাবিস্তারিত পড়ুন

যশোরের অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর

জলাবদ্ধতা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করে স্থানীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকা টেকসই করারবিস্তারিত পড়ুন

  • শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১
  • শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ
  • মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ
  • চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
  • পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল
  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়ির দেয়াল ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা