শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কেশবপুরে বিল গরালিয়ার ১৭ গ্রামের কৃষকদের বাঁচাতে কমিটি গঠন

যশোরের কেশবপুরের বিল গরালিয়ার আশপাশের ১৭ গ্রামের পানি সরবরাহের একমাত্র পথ হল বিল গরালিয়ার সরকারী খাল। এক শ্রেনীর অসাধু ঘের ব্যবসায়ী ও মাছ ধরা জেলেদর কারনে সম্প্রতি এই সরকারী খাল দিয়ে পানি সরবরাহে বাঁধাগ্রস্থ হচ্ছে। সরকারী খালে পাটা ও ঘেরে পানি আটকিয়ে রাখার কারণে বিল গরালিয়ার ১৭ গ্রামের নিম্ন অঞ্চলের অনেক বাড়ী এখনো পানিতে আটকানো রয়েছে। পানিবন্দি মানুষরা প্রভাবশালী ঘের মালিকদের বিরুদ্ধে এখন প্রতিবাদের ভাষা হারিয়ে ফেলেছে। গুটি কয়েক অসাধু ঘের মালিকদের কারণে গতবছর ইরি-বোরো মৌসুমে বিল গরালিয়ার ১৭ গ্রামের কৃষকরা ধান চাষ থেকে বঞ্চিত হয়। যে কারণে এই এলাকার কৃষকরা এখন চরম অভাব-অনাটনের মধ্য দিয়ে বসবাস করছে। আগামী ইরি-বোরো চাষের দিকে তাকিয়ে এই এলাকার কৃষকরা এখনও আশায় বুক বেঁধে আছে।

১৭ গ্রামের কৃষকদের কথা চিন্তা করে আগামী ইরি-বোরো মৌসুমে বিল গরালিয়ায় যাতে ধান চাষ হয় সেই লক্ষে রবিবার বিকালে বড়েঙ্গা গেট সংলগ্ন ঈদগাহ মাঠে বিল গরালিয় পানি নিষ্কাশন কমিটির আয়োজনে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়।

কমিটির সভাপতি মজিবার রহমান চাঁনের সভাপতিত্বে জরুরী সভায় বিল গরালিয়া পানি নিষ্কাশন কমিটির সাধারন সম্পাদক নওসের আলী, সাবেক মেম্বর মুনসুর আলী, ঘের মালিক রেজাউল ইসলাম, ইন্তাজ আলী নুনু, তুহিন রেজা, ইসলাম উদ্দীন,আল হেলাল দিলু, ফারুক হোসেনসহ বিল গরালিয়ার জমির মালিক ও ঘের মালিকরা উপস্থিত ছিল।

সভায় সর্ব-সম্মতিক্রমে মজিবার রহমান চাঁনকে আহবায়ক এবং নওসের আলী ও সাবেক মেম্বর মুনছুর আলীকে যুগ্ন আহবায়ক করে ১৫ সদস্য বিশিষ্ট একটি নতুন কমিট গঠন করা হয়।

কমিটির আহবায়ক মজিবার রহমান চাঁন সাংবাদিকদের বলেন, বিল গরালিয়ার ১৭ গ্রামের কৃষকদের পরিবার ধান চাষের উপর নির্ভরশীল। আর পানি সম্প্রসারনের উপর নির্ভর করছে আগামী ইরো-বোরো চাষ। সরকারী খাল দিয়ে পানি সরবরাহে বাঁধা সৃষ্টিকারী যেই হোক আগামী ইরি-বোরো চাষের স্বার্থে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করা হবে এই কমিটির ঈমানী দ্বায়িত্ব।

একই রকম সংবাদ সমূহ

চাহিদার চেয়ে ১ কোটি টন বেশি চাল উৎপাদন

মিঠুন সরকার, যশোর: সবুজ বাংলার বিস্তীর্ণ প্রান্তরজুড়ে এখন কৃষকের সাফল্যের সোনালি হাসি।বিস্তারিত পড়ুন

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম

শিশু-কিশোরদের মেধাভিত্তিক প্রতিযোগিতা ‘মাইন্ড ম্যারাথন-২৩ (সিজন-৩)’-এর জাতীয় পর্যায়ের পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির মেধাবিস্তারিত পড়ুন

  • যশোরের অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর
  • শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১
  • শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ
  • মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ
  • চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
  • পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল
  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়ির দেয়াল ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ