সোমবার, জুন ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কেশবপুরে মৎস্য ঘের সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত-২

যশোরের কেশবপুরে মৎস্য ঘের সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় ২ জন আহত হয়েছেন। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, শনিবার সকালে উপজেলার ফতেপুর বিলে নিজেদের চার বিঘা জমিতে মাছের ঘের করার জন্য ভেড়িবাধ নির্মাণ করেছিলেন ফতেপুর গ্রামের মৃত শামসুর রহমান শেখের পত্র আব্দুস সেলিম সেখ গং। এ সময় তাদের সীমানার অপর ঘেরমালিক একই গ্রামের আবুল শেখ এর পুত্র আসাদ শেখ, মইদুল শেখ, জাহিদুল শেখ, শহিদুল শেখ সহ অজ্ঞাত ব্যক্তিরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আব্দুস সেলিম শেখের ওপর অতর্কিত হামলা চালায়। তারা আব্দুস সেলিম শেখের মাথায় দা দিয়ে কোপ মেরে মারাত্মক আহত করে। এ সময় তার বড় ভাই নাসির উদ্দিন শেখ তাকে বাঁচাতে আসলে প্রতিপক্ষরা তারও মাথায় দা দিয়ে কোপ মেরে ফেলে রেখে যায়। তাদের আর্তচিৎকারে এলাকাবাসী আহতাবস্থায় আব্দুস সেলিম শেখ (৪১) ও নাসির উদ্দিন শেখ (৬১) কে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে দেয়।

এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল।

থানার এস আই লিখন সরকার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

একই রকম সংবাদ সমূহ

বাবাকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছেলের, রাজগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃ*ত্যু

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জের হাজরাকাটি গ্রামে বাবাকে বিদ্যুৎস্পৃষ্টবিস্তারিত পড়ুন

মুক্তেশ্বরী নদীতে অবৈধ পাটা ও নিষিদ্ধ জালের দৌরাত্ম্য, হুমকির মুখে পানিপ্রবাহ ও মৎস্যসম্পদ

যশোরের মণিরামপুর উপজেলার মুক্তেশ্বরী নদী ও আশপাশের জলাশয়ে অবৈধভাবে বাঁধ বা পাটাবিস্তারিত পড়ুন

মনিরামপুরে ডোবার পানিতে বিদ্যুতায়িত হয়ে কৃষকের মৃ*ত্যু

ডোবার পানিতে বিদ্যুতায়িত হয়ে যশোরের মনিরামপুরে লিয়াকত গাজী (৬০) নামের একজন কৃষকেরবিস্তারিত পড়ুন

  • ১০ টাকায় বিক্রি চাষির পটোল, ২৫-৩০ টাকায় কিনছেন ক্রেতা
  • ‘২৫ জিবি ফ্রি ইন্টারনেট’ অফারের ফাঁদে নতুন প্রতারণা, ওটিপি দিলেই ঝুঁকিতে ব্যক্তিগত তথ্য ও অর্থ
  • মাধ্যমিক শিক্ষার্থীদের উপবৃত্তির অর্থ দ্রুত প্রদানের দাবি
  • মনিরামপুরে বাবার বাড়িতে অন্তঃসত্ত্বা নারীর রহস্যজনক মৃত্যু, সন্দেহের তীর স্বামীর দিকে
  • মনিরামপুরে মৎস্য খামারিদের মাঝে বিনামূল্যে চারা মাছ বিতরণ
  • মালয়েশিয়ায় হরিহরনগর গ্রামের যুবকের মৃত্যু, এলাকায় শোকের ছায়া
  • যশোরের ঝাঁপা পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন শিক্ষক-সাংবাদিক আছাদুজ্জামান
  • রাজগঞ্জে সরকারি কবরস্থানের দাবিতে এলাকাবাসী সোচ্চার
  • এক সময়ের প্রাণকেন্দ্র মুক্তারপুর বাজার নদীপথের ঐতিহ্য বহনকারী বাজার এখন জরাজীর্ণ
  • মনিরামপুরে বসুন্ধরা-শুভসংঘের উদ্যোগে শিশু-কিশোরদের নিয়ে স্বাস্থ্য সচেতনতা বিষয়ক আলোচনা সভা
  • ট্রাভেল পরমিটে দেশে ফিরে অবহেলার শিকার ১৪ বাংলাদেশী
  • মনিরামপুরে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন