বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আরো খবর

কেশবপুরের ত্রিমোহিনীতে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকীর আলোচনা ও দোয়ানুষ্ঠান

যশোরের কেশবপুর উপজেলার ত্রিমোহিনী ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা বৃহস্পতিবার সন্ধ্যায় বরণডালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
ত্রিমোহিনী ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক আব্দুল আলিমের সভাপতিত্বে ও সাংবাদিক আব্দুস সামাদের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শিক্ষাবিদ এস এম রুহুল আমিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি তপন কুমার ঘোষ মন্টু, যুগ্ম-সম্পাদক সাবেক চেয়ারম্যান ইয়ার মাহমুদ, সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলর শেখ এবাদত সিদ্দিক বিপুল, প্রবীন আওয়ামী লীগনেতা আলহাজ্ব আব্দুল করিম গাজী, ত্রিমোহিনী ইউপি চেয়ারম্যান এস এম আনিসুর রহমান আনিস, সাতবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক জি এম হোচেন ও উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক হাবিবুর রহমান খান মুকুল।
আরো বক্তব্য রাখেন ত্রিমোহিনী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক আব্দুল জব্বার, আওয়ামী লীগনেতা লতিফুল কবির মনি, ত্রিমোহিনী ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক শেখ ওহিদুজ্জামান মিন্টু, যুবলীগনেতা হাসান বায়েজিদ সুইট, ছাত্রলীগনেতা আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, দপ্তর সম্পাদক জাকির হোসেন সবুজ, কেশবপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগনেতা মিজানুর রহমান বাবু, পৌর আওয়ামী লীগনেতা আবুল কালাম আজাদ, ত্রিমোহিনী ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহ্বায়ক আনোয়ারুল ইসলাম রাজু, যুগ্ম-আহ্বায়ক আলাউদ্দীন মোল্যা, উপজেলা ছাত্রলীগনেতা সোহান, পৌর ছাত্রলীগনেতা রোকনুজ্জামান রোকন প্রমুখ।

স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

যশোরের কেশবপুরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন, স্বেচ্ছাসেবক দলের সদ্য প্রয়াত সভাপতি শফিউল বারী বাবু রুহের মাগফিরাত কামনা ও করোনায় আক্রান্ত সকল ব্যাক্তিদের জন্য বৃহস্পতিবার বিকালে দলীয় কার্যালয়ে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
দোয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দীন আলা, সাবেক পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর কুতুব উদ্দিন বিশ্বাস, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আনিসুর রহমান লাভলু প্রমুখ।
উপস্থিত ছিলেন বিএনপি নেতা আবু নাইম, যুুবনেতা জাহাঙ্গীর কবির মিন্টু, গোলাম মোস্তফা, মঞ্জুরুল আলম মঞ্জুর, রিপন, ইয়াসিন, ছাত্রদল নেতা মাসুম বিল্লাহ , ইমন, ইকরামুল, সোহান, রাসেল, সুমন, সুজন প্রমুখ।
অনুষ্ঠানে সদ্য প্রায়ত সভাপতি শফিউল বারী বাবু, বিএনপি নেতা তরিকুল ইসলাম, আবু বক্কর আবু ও কেশবপুরের যুবনেতা আব্দুল গনি বিশ্বাসের রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন।
দোয়া পরিচালনা করেন মাওলানা শরিফুল ইসলাম।
কেশবপুরের কৃতি সন্তান মোস্তাফিজুর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পাওয়ায় বক্তরা তাকে অভিনন্দন জানান।

একই রকম সংবাদ সমূহ

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম

শিশু-কিশোরদের মেধাভিত্তিক প্রতিযোগিতা ‘মাইন্ড ম্যারাথন-২৩ (সিজন-৩)’-এর জাতীয় পর্যায়ের পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির মেধাবিস্তারিত পড়ুন

যশোরের অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর

জলাবদ্ধতা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করে স্থানীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকা টেকসই করারবিস্তারিত পড়ুন

  • শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১
  • শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ
  • মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ
  • চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
  • পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল
  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়ির দেয়াল ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা