শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কোচিংয়ে জড়িত শিক্ষকদের বিষয়ে পদক্ষেপ গ্রহণের সুপারিশ

যে সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা ক্লাসের পড়া ফাঁকি দিয়ে কোচিং সেন্টারের মাধ্যমে সুবিধা গ্রহণ করে থাকেন, তাদের বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তাদের মাধ্যমে পদক্ষেপ গ্রহণের সুপারিশ করেছে সংসদীয় কমিটি।
একইসঙ্গে দুর্বল ভবন চিহ্নিত করে শিক্ষা প্রতিষ্ঠানের পরিত্যক্ত ভবন অপসারণের সুপারিশ করা হয়।
এছাড়া বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সক্ষমতা বৃদ্ধির জন্য ব্যবস্থা নেয়ার সুপারিশ করে কমিটি।

সংসদ ভবনে অনুষ্ঠিত শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এসব সুপারিশ করা হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মো. আফছারুল আমীন।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মো. আব্দুল কুদ্দুস, ফজলে হোসেন বাদশা, আবদুস সোবহান মিয়া, গোলাম কিবরিয়া টিপু বৈঠকে অংশ নেন।

বৈঠক শেষে কমিটির সদস্য মো. আব্দুল কুদ্দুস এমপি সাংবাদিকদের বলেন, ‘আমরা স্কুল-কলেজের শিক্ষকদের পরিচালিত কোচিং সেন্টার নিরুৎসাহিত করতে চাচ্ছি। শিক্ষকরা এসব কোচিং সেন্টারের মাধ্যমে বিভিন্ন সুবিধা পেয়ে থাকেন।
ফলে দেখা যায়, তারা ক্লাসে পড়ানোর চেয়ে কোচিং সেন্টারে পড়াতে বেশি উৎসাহী হন। সেজন্য আমরা বিষয়টি নিয়ে সতর্ক হতে বলেছি। উপজেলা শিক্ষা কর্মকর্তাদের মাধ্যমে এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য বলা হয়েছে।’

সংসদের গণসংযোগ বিভাগ জানায়, যে সব প্রতিষ্ঠানের শিক্ষকরা ক্লাসের পড়া ফাঁকি দিয়ে কোচিং সেন্টারের মাধ্যমে সুবিধা গ্রহণ করে থাকেন, এ বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকার জন্য অনুরোধ করা হয়।

বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, কারিগরি শিক্ষা প্রসারের উদ্দেশ্যে প্রতি উপজেলায় অন্তত: একটি করে টেকনিক্যাল কলেজ স্থাপনের ক্ষেত্রে শিক্ষক সল্পতা নিরসনে শূন্য পদে নিয়োগের কার্যক্রম যথা শিগগিরই শুরু হবে। এছাড়া কারিগরি শিক্ষা কারিকুলামের একটি খসড়া প্রস্তুতের কার্যক্রম চলছে।

বৈঠকে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

নতুন পে-স্কেল : কার বেতন কত

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন-ভাতা কাঠামোর প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার (১৯বিস্তারিত পড়ুন

১ জুলাই থেকেই কার্যকর হবে নতুন পে স্কেল, যেভাবে বকেয়া পাবেন চাকরিজীবীরা

সরকারি কর্মচারীদের জন্য জাতীয় বেতনস্কেল, ২০২৬-এর গেজেট প্রকাশ করেছে সরকার। নতুন এবিস্তারিত পড়ুন

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন বেতন কবে, যা বলছে মন্ত্রণালয়

সরকারি চাকরিজীবীদের বহু প্রতীক্ষিত নবম জাতীয় বেতন স্কেলের প্রজ্ঞাপন অবশেষে জারি করেছেবিস্তারিত পড়ুন

  • নতুন পে-স্কেল: এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিষয়ে নেই কোনো নির্দেশনা
  • ২০২৯ সালের জুনে শেষ হবে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ: সেতুমন্ত্রী
  • অপচয় রোধ করে সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার করতে হবে: স্থানীয় সরকার মন্ত্রী
  • বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায়: পানিসম্পদমন্ত্রী
  • নতুন পে-স্কেলের প্রজ্ঞাপনে কার বেতন কত হলো
  • নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি
  • ২০২৭ সালের হজে যেতে পারবেন না যারা
  • এলজিইডির মাস্টাররোল কর্মীদের রাজস্ব খাতে আত্তীকরণে ৫ সদস্যের কমিটি গঠন
  • ইউপি নির্বাচন : জামানত বেড়ে ৫ গুণ, পেতে হবে ১৫ শতাংশ ভোট
  • নভেম্বরে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • একাত্তরের ভূমিকা মেনে নিয়েছে জামায়াত : আইনমন্ত্রী
  • সার্ককে ফের সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ