শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কোটা বাতিলের দাবিতে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়ক অবরোধ

কোটা বাতিলের দাবিতে এবার চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়ক অবরোধ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুর সাড়ে ১২টা থেকে প্রায় এক ঘণ্টা এ সড়ক অবরোধ করে রাখেন তারা। এতে দুদিকে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। তবে অ্যাম্বুলেন্স ও রোগীবাহী গাড়ি ছেড়ে দিতে দেখা যায়।

এর আগে বেলা ১১টায় চবির শহিদ মিনার প্রাঙ্গণে অবস্থান নেন তারা। পরে চবির মূল ফটক থেকে প্রায় দুই কিলোমিটার দূরে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে অবস্থান নিয়ে সড়কটি অবরোধ করেন। এতে প্রায় তিন শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

কর্মসূচিতে বক্তব্য রাখেন- আরবি বিভাগের শিক্ষার্থী মাসুম তালুকদার, সমাজতত্ত্ব বিভাগের ফাতেমা বেগম, বাংলা বিভাগের রিয়াদ উদ্দিন, নাট্যকলা বিভাগের খান তালাত মোহাম্মদ রাফি প্রমুখ।

এ সময় বিভিন্ন স্লোগানে মুখরিত হয় সড়কটি। বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনাস্থলে উপস্থিত হন।

প্রক্টর ড. অহিদুল আলম বলেন, তাদের দাবির যৌক্তিকতা থাকতে পারে। এটি কোর্টের বিষয়, তারা যদি উপাচার্যের মাধ্যমে প্রধানমন্ত্রীকে চিঠি দেয়, আমরা ডিসি অফিসের মাধ্যমে পাঠিয়ে দিব।

ওসি মো. মনিরুজ্জামান বলেন, শান্তিপূর্ণভাবে হচ্ছে। আইনশৃঙ্খলা বিঘ্নিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে বুধবার একই সড়ক অবরোধ ও সোম ও মঙ্গলবার ক্যাম্পাসে মানববন্ধন করেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা ৪টি দাবি জানিয়ে আসছেন। দাবিগুলো হলো-

১. ২০১৮ সালে ঘোষিত সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখতে হবে।

২. পরিপত্র বহালসাপেক্ষে কমিশন গঠন করে দ্রুত সময়ের মধ্যে সরকারি চাকরিতে (সব গ্রেডে) কোটা বাদ দিতে হবে এবং সংবিধান অনুযায়ী কেবল অনগ্রসর ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কথা বিবেচনা করা যেতে পারে।

৩. সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় কোটা সুবিধা একাধিকবার ব্যবহার করা যাবে না এবং কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে শূন্য পদগুলোতে মেধা অনুযায়ী নিয়োগ দিতে হবে।

৪. দুর্নীতিমুক্ত, নিরপেক্ষ ও মেধাভিত্তিক আমলাতন্ত্র নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর

দেশে চাহিদার তুলনায় পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে দাবি করে আসন্ন রমজানে সরবরাহবিস্তারিত পড়ুন

  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান