শনিবার, জুলাই ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কোমলমতি শিশুদের বিকাশের মূলে রয়েছে খেলাধুলা-প্রধান শিক্ষক মো. মমিনুর রহমান মুকুল

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৪ এর ইউনিয়ন পর্যায়ে ক্রীড়া প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকালে স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাউটেড হাইস্কুল মাঠে ব্রহ্মরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আবুল খায়ের’র সভাপতিত্বে ইউনিয়ন পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতার ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন এবং বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পরিষদ সাতক্ষীরা পৌর শাখার সভাপতি ও স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাউটেড হাইস্কুলের প্রধান শিক্ষক মো. মমিনুর রহমান মুকুল।

প্রধান অতিথির বক্তব্যবে তিনি বলেন, “কোমলমতি শিশুদের বিকাশের মূলে রয়েছে খেলাধুলা, খেলা শুধুমাত্র মজার একটা বিষয় না – এটি শেখারও বিষয়। শিশুবান্ধব শিক্ষায় আমাদের গুরুত্ব দিতে হবে। সমৃদ্ধির পথে দ্রুত এগিয়ে চলা একটি দেশের নাম বাংলাদেশ। জননেত্রী শেখ হাসিনার হাত ধরে এবং সুযোগ্য নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। তিনি আরো বলেন, আমাদের দেশকে আরও সমৃদ্ধ-শীল হিসেবে গড়ে তোলার জন্য শিক্ষার পাশাপাশি নতুন প্রজন্মকে খেলাধুলা ও সংস্কৃতি চর্চা বাড়াতে হবে। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ কর্ণধার।

সুনাগরিক হয়ে তারাই একদিন উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবে ও আগামীতে বিশ্ব আসরে তাদের নিজস্ব আসন করে নিতে পারবে, তাই শিশুদের খেলাধুলার ওপর গুরুত্বরোপ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। মহত্ত্বের বীজ শিশু বয়স থেকেই বপন করতে হবে, যা কেবল লেখাপড়া শিখেই অর্জন করা যায় না। ছোট থেকেই যারা খেলবে তারা আরও সুযোগ লাভ করবে। খেলাধুলার মধ্যদিয়েই চরিত্র গঠন, সুস্বাস্থ্যের অধিকারী, মেধা বিকাশের সুযোগ ঘটবে। তাই সব শিক্ষাপ্রতিষ্ঠান গুলোতে উপযুক্ত সংস্কৃতি ও খেলাধুলার ব্যবস্থা রাখতে হবে এবং সকলের জন্য বাধ্যতামূলক করা আবশ্যক।”

এসময় উপস্থিত ছিলেন স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাউটেড হাইস্কুলের সহকারি প্রধান শিক্ষক কঙ্কন কুমার দাস, দহাকুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শঙ্কর কুমার বিশ্বাস, জেয়ালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ ঢালী, শাল্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবব্রত কর্মকার, মেল্লেকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব আলী, মাছখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইরিন আক্তার, পশ্চিম মাছখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরমান আলী, পারমাছখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন, গোয়ালপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিপ্রা সরকার প্রমুখ। ইউনিয়ন পর্যায়ে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এসময় ইউনিয়ন পর্যায়ে সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

সচিবালয় অভিমুখে শিক্ষার্থীদের লংমার্চ

এইচএসসি ও সমমান পরীক্ষা-সংক্রান্ত বিভিন্ন দাবিতে ঘোষিত ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’বিস্তারিত পড়ুন

এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

প্রতিকূল আবহাওয়া বা অনিবার্য কারণে যারা কোনো বিষয়ে এইচএসসি পরীক্ষা দিতে পারেননিবিস্তারিত পড়ুন

চট্টগ্রাম ছাড়া সারা দেশে এইচএসসি পরীক্ষা চলবে

চট্টগ্রাম অঞ্চলের পাঁচ জেলা ছাড়া দেশের বাকি সব এলাকায় চলমান এইচএসসি ওবিস্তারিত পড়ুন

  • হাসিনার ফিরে আসার ঘোষণাকে স্বাগত জানাই: তথ্য উপদেষ্টা
  • শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরোধ
  • মেধাবী উদ্যোক্তাদের ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা দেবে সরকার
  • আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে যুবকের আঙুল বিচ্ছিন্ন
  • অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ৭ জেলায় বন্যা, প্রাণহানি বেড়ে ৪৪
  • নতুন নয়, বিদ্যমান কারিকুলামই পরিমার্জন করা হচ্ছে: মাহদী আমিন
  • প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯২৪৬ জন
  • বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ৯ বন্যা
  • ‘শেখ হাসিনা, আপনি এখনই দেশে ফিরে আসুন’
  • দেশে আগামী ১০০ বছরেও আর কোনো গণ–অভ্যুত্থান হবে না: রুমিন ফারহানা
  • আইএমএফের সঙ্গে নতুন ঋণ নিয়ে বৈঠক শুরু কাল, আলোচনা হবে নতুন বেতনকাঠামো নিয়ে
  • ৯০ ভাগ সিসিইউ রাজধানীতে, প্রান্তিক মানুষ কীভাবে সেবা পাবে: ডা. জুবাইদা রহমান