সোমবার, নভেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ক্রিকেট খেলে ভাইরাল হওয়া মা-ছেলেকে মুশফিকের উপহার

ক্রিকেট খেলে ভাইরাল হওয়া মা-ছেলের সঙ্গে দেখা করেছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিম।

বুধবার বনানী মাঠে এই খুদে ক্রিকেটার ও তার মা ঝর্ণা আক্তার চিনিকে আমন্ত্রণ জানান মুশফিক। সেখানেই সিনান ও তার মায়ের সাথে কুশল বিনিময় করেন মুশফিক এবং উপহার তুলে দেন।

ছোট্ট ইয়ামিনকে উপহার হিসেবে ব্যাট, জার্সি ও হ্যান্ড গ্লাভস দেন মুশফিক।

মুশফিকুর রহিমের সঙ্গে মা-ছেলের দেখা করার ছবিটি এখন ভেসে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

জানা গেছে, আরামবাগের একটি মাদ্রাসার ছাত্র ইয়ামিন সিনান। পড়াশোনার পাশাপাশি কবি নজরুল ক্রিকেট একাডেমিতে অনুশীলন করে সে। তবে সেদিন তার সতীর্থ কিংবা কোচ নির্ধারিত সময়ে না পৌঁছানোয় মায়ের সঙ্গেই অনুশীলনে নেমে পড়েছিল ছোট্ট ইয়ামিন।

তবে মা-ছেলের ক্রিকেট খেলার সেই ছবি নিয়ে হয়েছে নানা আলোচনা-সমালোচনা। সন্তানের আবদার রক্ষা করে তাকে আনন্দ দেওয়ার জন্য বোরকা পরা অবস্থায়ও ক্রিকেট খেলেছেন বলে সব সমালোচনাকে উড়িয়ে দিয়েছেন মা ঝর্ণা আক্তার।

একই রকম সংবাদ সমূহ

সৌদি ক্লাবে খেলতে এসে ইসলাম গ্রহণ, ওমরাহ পালন করলেন ব্রাজিলের ফুটবলার

ব্রাজিল নারী ফুটবল দলের ডিফেন্ডার ক্যাথলিন সুজা ইসলাম গ্রহণের পর দ্বিতীয়বারের মতোবিস্তারিত পড়ুন

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শিশু-কিশোরদের মেধা, প্রতিভা ও সৃজনশীলতার বিকাশের মধ্য দিয়েইবিস্তারিত পড়ুন

নতুন কুঁড়ির সেরা ৪০ জনকে স্থায়ীভাবে বিকেএসপিতে ভর্তির আমন্ত্রণপত্র দিলেন প্রধানমন্ত্রী

নতুন কুঁড়ি স্পোর্টসের ১ম আসরের সেরা ৪০ জনকে স্থায়ীভাবে বিকেএসপিতে ভর্তির আমন্ত্রণপত্রবিস্তারিত পড়ুন

  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন রোনালদো
  • তালার নগরঘাটায় নতুন কুঁড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই পর্ব উদ্বোধন
  • খুলনায় শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা
  • বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!
  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • ২০২৭ বিশ্বকাপে তিনবার মুখোমুখি ভারত-পাকিস্তান!
  • এবার সিঙ্গাপুরের কাছে বাংলাদেশের পরাজয়
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা