শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভিডিও ভাইরাল

খবর পড়তে পড়তে দাঁত খুলে গেল পাঠিকার!

সংবাদ উপস্থাপন করতে গিয়ে মাঝে মধ্যে নানা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়। কিন্তু তাই বলে উপস্থাপকের দাঁত খুলে চলে আসছে, এমনটা হয়তো আগে কেউ দেখেননি। এমনই এক ঘটনা সম্প্রতি সামনে এল।

ইউক্রেনে এক নারী সাংবাদিক খবর পড়ার সময় এই পরিস্থিতির মধ্যে পড়েন।
সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে।

মারিচা প্যাডালকো নামে ওই নারী সাংবাদিক ইউক্রেনের এক টিএসএন চ্যানেলে রাত ৯টার লাইভ খবর পড়ছিলেন। সেই সময় এই অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। যেহেতু লাইভ চলছিল ফলে, নিজেকেই সেই পরিস্থিতি সামাল দিতে হয় মারিচাকে।

পেশাদারের মতো তিনি পরিস্থিতি সামলেও নেন।
যে ভিডিওটি ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে, একটি সবুজ পোশাক পরে খবর পড়ছেন মারিচা। সেই সময় তিনি ইউক্রেনে করোনার পরিস্থিতি নিয়ে প্রতিবেদনের উপস্থাপনায় ব্যস্ত ছিলেন। খবর পড়তে পড়তেই তিনি বুঝতে পারেন, তাঁর একটি দাঁত খুলে বেরিয়ে আসছে। সঙ্গে সঙ্গে তিনি হাত দিয়ে মুখ ঢেকে ফেলেন, মাত্র কয়েক মুহূর্ত।

হাত সরাতেই দেখা যায়, তাঁর উপরের সারিতে সামনের দিকে একটি দাঁত নেই। সেই অবস্থাতেই গোটা সময়টা তিনি স্বাভাবিক ছন্দেই খবর পড়তে থাকেন, কোনও রকম অভিব্যক্তির পরিবর্তন ছাড়াই।

একই রকম সংবাদ সমূহ

প্রবাসী কার্ড চালু হচ্ছে চলতি মাসেই, মিলবে যেসব সুবিধা

দেশে ও বিদেশে নানামুখী ভোগান্তিতে থাকা প্রবাসী বাংলাদেশিদের জন্য চলতি মাসেই চালুবিস্তারিত পড়ুন

সেমিফাইনালে কে কার মুখোমুখি, খেলা কখন

অবশেষে শেষ হলো কোয়ার্টার ফাইনালের লড়াই। তবে অঘটন দেখেনি ২০২৬ বিশ্বকাপ! ফিফাবিস্তারিত পড়ুন

সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ ইংল্যান্ড

বিশ্বকাপের শিরোপা ধরে রাখার মিশনে আরও এক ধাপ এগিয়ে গেল আর্জেন্টিনা। রুদ্ধশ্বাসবিস্তারিত পড়ুন

  • ৫ বছরে বিদেশে ১ কোটি দক্ষ কর্মী প্রেরণের পরিকল্পনা সরকারের
  • বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠক, নিরাপত্তা ও রোহিঙ্গা ইস্যুতে জোর
  • জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান, উপ-স্থায়ী প্রতিনিধি ওয়াহিদুজ্জামান
  • ইরানের নাজাফে খামেনির জানাজায় লাখো মানুষের ঢল
  • বাংলাদেশিদের জন্য খুললো মালয়েশিয়ার শ্রমবাজার
  • খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
  • খামেনির জানাজায় হাজির নিহত আহমাদিনেজাদ!
  • ‘ফিলিস্তিনিদের জন্য অনুভব না থাকলে সে মানুষ নয়’
  • সৌদির প্রতিনিধিদের সুরা আল ইমরানের ১৩ নম্বর আয়াত শোনাল ইরান
  • চূড়ান্ত হলো শেষ ষোলোর লাইনআপ, দেখে নিন কবে কখন কোথায় ম্যাচ
  • আর্জেন্টিনাকে কাঁপিয়ে হারল কেপ ভার্দে
  • খামেনির রাষ্ট্রীয় জানাজায় যোগ দিচ্ছেন যেসব বিশ্বনেতা