শুক্রবার, জুন ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

খরতাপে পুড়ছে মনিরামপুর

হেলাল উদ্দিন, মনিরামপুর: বৈশাখের খরতাপে পুড়ছে যশোরের মনিরামপুর। চলতি মাস জুড়েই এ তাপ প্রবাহ অব্যাহত থাকতে পারে। আবহাওয়া অফিস সূত্রে জানা যায়- বৃহস্পতিবার যশোর অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিলো এরিপোর্ট দুপুর ১টায় প্রায় ৪৯ ডিগ্রির সেলসিয়াসের কাছাকাছি।

আবহাওয়াবিদরা জানান- পুরো মাস জুড়েই মাঝারি ও মৃদু তাপ প্রবাহ অব্যাহত থাকবে। তীব্র গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। এরই মধ্যে মাঝে মাঝে লোডশেডিং হচ্ছে। এতেই আরও বিপদমুখি হচ্ছে মানুষ।

মনিরামপুর এলাকার কয়েকটি এলাকা ঘুরে দেখা গেছে- তীব্র গরমে নাজেহাল অবস্থা প্রতিটি শ্রেণি-পেশার মানুষের। বিশেষ করে শ্রমজীবি ও কর্মজীবিদের জীবন যেন বেরিয়ে যাওয়ার উপক্রম। তারপরও জীবন-জীবিকার তাগিদে ঘাম ঝরিয়ে ছুটতে হচ্ছে তাদের। গ্রামের মানুষেরা এই তীব্র গরমের মধ্যে ঠিকমত বিদ্যুৎ সরবরাহ পাচ্ছে না এতে আরও ভোগান্তি হচ্ছে।

হাট-বাজারে দিনের বেলা বিশেষ প্রয়োজন ছাড়া মানুষ উঠছে না। রাস্তায় চলাচল করা যাচ্ছে প্রচন্ড তাপে। রাস্তার পিচ গলে যাচ্ছে। এ বিষয়ে কথা হয়, উপজেলার হানুয়ার গ্রামের পল্লী চিসিৎসক সিরাজুল ইসলামের সাথে। তিনি বলেন- গরমে মানুষের অবস্থা অনেক খারাপ। খেটে খাওয়া মানুষগুলো

এই প্রচন্ড রোদের তাপ ও গরমের মধ্যে কাজ করছে। এতে হিটস্ট্রোক সহ নানাবিধ রোগবালাই হতে পারে। প্রত্যেকের সে দিকে নজর রাখতে হবে। মনিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারের ফুটপথে পণ্য বিক্রেতা মোসলেম উদ্দিন বলেন- কষ্টের তো শেষ নেই। সারাদিন রোদের ভিতর দাড়িয়ে থেকে ফল বিক্রি করতে হয়। এই গরমে খুব কষ্টে আছি।

একজন বেসরকারি চাকরী জীবি বলেন- বাইরে তো গরমের জন্য এক ঘন্টাও থাকা যায় না। বাসায়ও গরমে নাজেহাল অবস্থা। মাথার উপর ফ্যান ঘোরে, কিন্তু সেই বাতাসও গরম। দিনের বেলায় বাসায় গোসল করাও কঠিন হয়ে পড়েছে। সবদিক মিলিয়ে প্রচন্ড গরমে অতিষ্ঠ জনজীবন।

একই রকম সংবাদ সমূহ

মনিরামপুরে ডোবার পানিতে বিদ্যুতায়িত হয়ে কৃষকের মৃ*ত্যু

ডোবার পানিতে বিদ্যুতায়িত হয়ে যশোরের মনিরামপুরে লিয়াকত গাজী (৬০) নামের একজন কৃষকেরবিস্তারিত পড়ুন

১০ টাকায় বিক্রি চাষির পটোল, ২৫-৩০ টাকায় কিনছেন ক্রেতা

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ পাইকারি বাজারে পটোলের দামেবিস্তারিত পড়ুন

‘২৫ জিবি ফ্রি ইন্টারনেট’ অফারের ফাঁদে নতুন প্রতারণা, ওটিপি দিলেই ঝুঁকিতে ব্যক্তিগত তথ্য ও অর্থ

“২৫ জিবি প্রিমিয়াম ডেটা একদম ফ্রি”, “সব মোবাইল সিম ব্যবহারকারীদের জন্য বিশেষবিস্তারিত পড়ুন

  • মাধ্যমিক শিক্ষার্থীদের উপবৃত্তির অর্থ দ্রুত প্রদানের দাবি
  • মনিরামপুরে বাবার বাড়িতে অন্তঃসত্ত্বা নারীর রহস্যজনক মৃত্যু, সন্দেহের তীর স্বামীর দিকে
  • মনিরামপুরে মৎস্য খামারিদের মাঝে বিনামূল্যে চারা মাছ বিতরণ
  • মালয়েশিয়ায় হরিহরনগর গ্রামের যুবকের মৃত্যু, এলাকায় শোকের ছায়া
  • যশোরের ঝাঁপা পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন শিক্ষক-সাংবাদিক আছাদুজ্জামান
  • রাজগঞ্জে সরকারি কবরস্থানের দাবিতে এলাকাবাসী সোচ্চার
  • এক সময়ের প্রাণকেন্দ্র মুক্তারপুর বাজার নদীপথের ঐতিহ্য বহনকারী বাজার এখন জরাজীর্ণ
  • মনিরামপুরে বসুন্ধরা-শুভসংঘের উদ্যোগে শিশু-কিশোরদের নিয়ে স্বাস্থ্য সচেতনতা বিষয়ক আলোচনা সভা
  • মনিরামপুরে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
  • মণিরামপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলশিক্ষার্থী নিহত
  • মনিরামপুরে দুদকের বিতর্ক প্রতিযোগিতায় রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন
  • নাগরিক সুবিধাকে অগ্রাধিকার দিয়ে মনিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা