সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

খাগড়াছড়ির দীঘিনালায় ব্রিজ ভেঙে খালে ৩ পরিবহন, যোগাযোগ বন্ধ

খাগড়াছড়ির দীঘিনালায় বেইলি ব্রিজ ভেঙে মালামাল বোঝাই দুইটি ট্রাক ও একটি মাহেন্দ্র খালে পড়ে গেছে। এতে দীঘিনালীর সঙ্গে রাঙ্গামাটির লংগদুর যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

শনিবার (২৬ ডিসেম্বর) সকালে দীঘিনালার বোয়ালখালি খালের উপর বেইলি ব্রিজ ভেঙে এই দুর্ঘটনা ঘটে। এতে আহত হন আটজন। আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম চন্দ্র দেব জানান, সকাল ৯টার পরে বোয়ালখালি বেইলি ব্রিজের উপর দুইটি কাঠবোঝাই ট্রাক ওঠে। অতিরিক্ত ওজনের কারণে এ সময় ব্রিজটি ভেঙে পড়ে। এতে খালে পড়ে যায় দুইটি ট্রাক ও একটি মাহেন্দ্র। এ সময় আটজন আহত হন।

ব্রিজ ভাঙায় দীঘিনালার সাথে লংগদুর যোগাযোগ বন্ধ হয়ে গেছে জানিয়ে তিনি বলেন, এতে ভোগান্তিতে পড়েছেন দুই লাখ মানুষ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া উপজেলার ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্ম এর বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার  কলারোয়া উপজেলায় ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্ম এর বাষিক পুষ্টিবিস্তারিত পড়ুন

এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনে জামায়াতের সংসদ সদস্য গাজী নজরুলবিস্তারিত পড়ুন

প্রতি লিটারে জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও ফ্রেইট চার্জবিস্তারিত পড়ুন

  • গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা
  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার
  • বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী
  • দুপুরে দুই স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • জানুয়ারিতে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি মাছউদ
  • হত্যার পরদিন অপ্রতিমের মা ড. নাহিদার সঙ্গে দেখা করে খুনিরা
  • অপ্রতিম হত্যাকাণ্ডে ৪ আসামি গ্রেপ্তার, তারা অপরাধ স্বীকার করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের ঘটনা ‘বিচ্ছিন্ন ঘটনা’: স্বরাষ্ট্রমন্ত্রী
  • অপ্রতিমকে হত্যার লোমহর্ষক বর্ণনা উঠে এল আসামিদের জবানবন্দিতে
  • সাতক্ষীরায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম দ্রুত চালুর দাবীতে সভা
  • আশুলিয়ায় কারখানা চত্বরে কাভার্ড ভ্যানে থাকা সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৬