বুধবার, আগস্ট ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

খালেদা জিয়ার মুক্তির দাবিতে যুবদলের সমাবেশ

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয়তাবাদী যুবদল।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে ওই বিক্ষোভ সমাবেশ শুরু হয়।

যুবদলের সভাপতি সাইফুল আলম নীরবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দীন টুকুর পরিচালনায় বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সমাবেশে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন যুবদলের সিনিয়র সহ.সভাপতি মোরতাজুল করিম বাদরু, সহ.সভাপতি আব্দুল খালেক, সাইফুল ইসলাম ফিরোজ, সিনিয়র যুগ্ম-সম্পাদক নুরুল ইসলাম নয়ন, ঢাকা মহানগর উত্তরের আহবায়ক শফিকুল ইসলাম মিল্টন, সদস্য সচিব মোস্তফা জগলুল পাশা পাপেল, দক্ষিণের আহ্বায়ক গোলাম মাওলা শাহিন, সদস্য সচিব এনামুল হক এনাম, উত্তরের সাবেক সভাপতি এসএম জাহাঙ্গীর, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মামুন হাসান প্রমুখ।

এদিন সকাল সাড়ে ৯টা থেকে যুবদল কর্মীরা ছোট ছোট মিছিল সহকারে প্রেসক্লাবের সামনে জড়ো হয়। তারা খালেদা জিয়ার মুক্তি চাই বলে স্লোগান দেন। সকাল ১০টা নাগাদ সহস্রাধিক নেতাকর্মী প্রেসক্লাবের সামনের সড়ক অবস্থান নেন।
এ সময় তারা অনতিবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে নিয়ে সুচিকিৎসার ব্যবস্থা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

বিএনপির সমাবেশ ঘিরে এ এলাকায় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলাবাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

এর আগে গতকাল বুধবার নয়াপল্টনের দলীয় কার্যালয়ে বিএনপির যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৮ দিনের কর্মসূচি ঘোষণা করেন। এরই অংশ হিসেবে প্রথম দিন যুবদলের এই বিক্ষোভ কর্মসূচি।

উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গত ১৩ নভেম্বর হতে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন: আইনমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন বলে জানিয়েছেন আইন, বিচারবিস্তারিত পড়ুন

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি জানতে ইসির সঙ্গে বসবে সরকার

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি কতদূর এগিয়েছে, তা জানতে আগামী সপ্তাহে নির্বাচন কমিশনেরবিস্তারিত পড়ুন

  • দলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর ব্যবস্থা: রিজভী
  • বিএনপি জুলাই সনদের পথেই এগোতে চায়, আমাদের ওপর আস্থা রাখুন: আইনমন্ত্রী
  • ৬ মাসে সরকার সম্পূর্ণ ব্যর্থ: নাহিদ ইসলাম
  • ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে প্রথমবার নয়াপল্টনে রিজভী
  • জহির উদ্দিন স্বপনের পদত্যাগ, হলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা
  • প্রধানমন্ত্রী ভারত সফর করবেন কিনা, যা জানালেন নতুন প্রতিমন্ত্রী
  • মন্ত্রিসভায় রদবদল: কে কোন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে
  • জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম
  • জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীরা
  • বিমান মন্ত্রণালয়ে মন্ত্রী পরিবর্তনের কারণ জানালেন রশিদুজ্জামান মিল্লাত
  • অনৈতিক সম্পর্কের কথা জেনে ফেলায় প্রলোভন দেখান এমপি গাজী নজরুল
  • শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর