শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

খালেদা জিয়ার সুস্থতা কামনায় এলডিপির দোয়া ও মিলাদ মাহফিল

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল করা হয়েছে। ২০ দলীয় জোটের শরিক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি এ দোয়ার আয়োজন করে।

শুক্রবার (৩০ এপ্রিল) দলের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলডিপি মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, সিনিয়র যুগ্ম মহাসচিব এম এ বাশার, যুগ্ম মহাসচিব আরিফুল কামাল, সাংগঠনিক সম্পাদক এস এম বেলাল হোসেন, দফতর সম্পাদক ফাহিম আহাম্মদ ফারুক, কেন্দ্রীয় নেতা দেলোয়ার হোসেন ফরিদ প্রমুখ।

খালেদা জিয়ার সুস্থতা কামনা ও দেশবাসীর কল্যাণ এবং করোনা মহামারি থেকে মুক্তির জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করেন মুফতি সালাউদ্দিন আয়ুবী।

এ সময় এলডিপি মহাসচিব শাহাদাত হোসেন সেলিম করোনাভাইরাসে আক্রান্ত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে বলেন, দেশনেত্রীকে নিঃশর্ত মুক্তি দেয়ার এখন যথেষ্ট যুক্তিসঙ্গত কারণ আছে। যেহেতু তিনি করোনা আক্রান্ত সেহেতু তার ওপর থেকে সকল শর্ত প্রত্যাহার করা উচিত সরকারের। যাতে করে তিনি তার ইচ্ছেমতো চিকিৎসা গ্রহণ করতে পারেন।

তিনি বলেন, সরকার রাজনৈতিকভাবে বিরোধী দলগুলোকে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে সরকারবিরোধী নেতাকর্মীদের দমন-পীড়ন অব্যাহত রেখেছে করোনাকালেও। আসলে সরকার দেশ পরিচালনায় ব্যর্থ হয়ে দমন-পীড়নের মাধ্যমে তাদের অবৈধ শাসনকাল দীর্ঘায়িত করার অপচেষ্টায় লিপ্ত।

একই রকম সংবাদ সমূহ

ইউপি নির্বাচন : জামানত বেড়ে ৫ গুণ, পেতে হবে ১৫ শতাংশ ভোট

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের জামানত পাঁচ গুণ এবং নির্বাচনি ব্যয়সীমা দ্বিগুণ করারবিস্তারিত পড়ুন

একাত্তরের ভূমিকা মেনে নিয়েছে জামায়াত : আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইনবিস্তারিত পড়ুন

‘আমি এখনো জামায়াতের’ : এমপি গাজী নজরুল

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী মো. নজরুল ইসলাম জানিয়েছেন, তিনি এখনো খাতা কলমেবিস্তারিত পড়ুন

  • ‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী
  • শেখ হাসিনাসহ পলাতক ৩০ আসামির জন্য রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের নির্দেশ
  • শিক্ষা, ন্যায়বিচার ও আইনের শাসন ছাড়া প্রকৃত গণতন্ত্র অসম্ভব: রুহুল কবির রিজভী
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • বিদেশে ১ পয়সা বিনিয়োগের প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দিবো: আসিফ মাহমুদ
  • ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • বর্তমান সরকার জনগণের কল্যাণে কাজ করছে : স্থানীয় সরকারমন্ত্রী
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার