রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

খুলনা বিভাগ মাতাল সাতক্ষীরার ক্ষুদে ফুটবলাররা

প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের খুলনা বিভাগীয় পর্যায়ে দুর্দান্ত সাফল্য অর্জন করেছে সাতক্ষীরা। বালক ও বালিকা—দুই বিভাগেই চ্যাম্পিয়ন হয়েছে জেলার দুটি বিদ্যালয়। এ অর্জনে আনন্দে ভাসছে সাতক্ষীরার শিক্ষা ও ক্রীড়াঙ্গন। বুধবার (২০ মে) অনুষ্ঠিত বিভাগীয় ফাইনালে বালক বিভাগে কালীগঞ্জ উপজেলার গণেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-০ গোলে যশোর জেলা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেন সাতক্ষীরার ক্ষুদে খেলোয়াড়েরা। দ্রুতগতির আক্রমণ, নিখুঁত পাসিং ও দলগত সমন্বয়ে প্রতিপক্ষকে চাপে রেখে দাপুটে জয় তুলে নেয় গণেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। অন্যদিকে বালিকা বিভাগে শ্যামনগর উপজেলার পূর্ব মীরগাং সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে জয় পেয়ে বিভাগীয় শিরোপা জিতে নেয়। পুরো টুর্নামেন্টজুড়ে ধারাবাহিক নৈপুণ্য দেখিয়ে ফাইনালেও আত্মবিশ্বাসী ফুটবল উপহার দেয় দলটি। রক্ষণ ও আক্রমণের সমন্বিত খেলায় প্রতিপক্ষকে আটকে রেখে গুরুত্বপূর্ণ জয় নিশ্চিত করে সাতক্ষীরার মেয়েরা। খেলা শেষে বিজয়ী দুই দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন। ক্ষুদে ফুটবলারদের দুর্দান্ত নৈপুণ্যে উজ্জ্বল হয়েছে সাতক্ষীরার ক্রীড়াঙ্গন। বিজয়ী দলের পক্ষে অতিরিক্ত বিভাগীয় কমিশনারের নিকট থেকে পুরস্কার গ্রহণ করেন ধলবাড়িয়া ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান গাজী শওকাত হোসেন। এ সময় উপস্থিত দর্শকেরা ক্ষুদে ফুটবলারদের উচ্ছ্বাসে করতালি দিয়ে অভিনন্দন জানান।

সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রুহুল আমীন বলেন, “মীরগাং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই সাফল্য সাতক্ষীরার জন্য গর্বের। খেলোয়াড়দের আন্তরিকতা ও শিক্ষকদের সহযোগিতায় এ অর্জন সম্ভব হয়েছে। জাতীয় পর্যায়েও তারা ভালো করবে বলে আশা করছি।” তিনি আরও বলেন, প্রাথমিক পর্যায়ে খেলাধুলার চর্চা শিশুদের আত্মবিশ্বাস, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সাতক্ষীরার শিক্ষার্থীরা খেলাধুলায় ধারাবাহিক সাফল্য অর্জন করায় জেলার ভাবমূর্তি আরও উজ্জ্বল হয়েছে।

এদিকে বিভাগীয় পর্যায়ে একসঙ্গে দুই বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার খবরে গণেশপুর ও পূর্ব মীরগাং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় ক্রীড়াপ্রেমীরা আনন্দ উদযাপন করেন।

একই রকম সংবাদ সমূহ

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিতের উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা

ক্লাব কাপ ওপেন তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ তিনটি স্বর্ণ ও একটি রৌপ্য পদকবিস্তারিত পড়ুন

বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!

ফুটবল মাঠে লাল ও হলুদ কার্ড মানেই শাস্তির প্রতীক। কিন্তু লিওনেল মেসিরবিস্তারিত পড়ুন

  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • ২০২৭ বিশ্বকাপে তিনবার মুখোমুখি ভারত-পাকিস্তান!
  • এবার সিঙ্গাপুরের কাছে বাংলাদেশের পরাজয়
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • ব্যালন ডি’অর তালিকায় ফিরলেন মেসি, নেই রোনালদো; দেখুন ৩০ জনের তালিকা
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর