শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

খুলনায় বাসের পর এবার লঞ্চও বন্ধ

খুলনায় বাসের পর শুরু হয়েছে লঞ্চ ধর্মঘট। আজ শুক্রবার সকালে খুলনা লঞ্চ টার্মিনাল থেকে কোনো লঞ্চ ছাড়তে বা ভিড়তে দেখা যায়নি।

বাংলাদেশ লঞ্চ লেবার অ্যাসোসিয়েশনের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন জানান, বেতন বৃদ্ধিসহ ১০ দফা দাবিতে তারা ৪৮ ঘণ্টার ধর্মঘট ডেকেছেন। ধর্মঘটে এই রুটে চলাচলকারী ১৫টি লঞ্চ বন্ধ রয়েছে।

এদিকে অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে খুলনা বিভাগীয় বাস-মিনিবাস মালিক সমিতির নির্দেশে শুক্রবার সকাল থেকে আন্তঃজেলায় সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। শনিবার পর্যন্ত বাস বন্ধ থাকবে।

ঘোষণা অনুযায়ী, খুলনা অঞ্চলের অন্তত ১৮ রুটের কোনোটিতে বাস চলতে দেখা যায়নি। কোনো বাস ঢাকার উদ্দেশেও ছেড়ে যায়নি। এতে ভোগান্তিতে পড়েছে বিভিন্ন জেলা-উপজেলার বিএনপি নেতাকর্মীসহ সাধারণ যাত্রীরা। সাপ্তাহিক ছুটির দিন হলেও অনেকে জরুরি প্রয়োজনে বেরিয়ে যানবাহন না পেয়ে বিপাকে পড়েছেন।

তবে বিএনপির অভিযোগ, শনিবার বিভাগীয় গণসমাবেশ সামনে রেখে বাস ও লঞ্চ চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ কারণে ভেঙে ভেঙে খুলনায় আসতে হচ্ছে নেতাকর্মীদের। পথে পোহাতে হচ্ছে নানা রকম ভোগান্তি।

এ বিষয়ে খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক এস এম শফিকুল আলম মনা বলেন, ‘আগামীকাল শনিবার নগরীর সোনালী ব্যাংক চত্বরে আমাদের গণসমাবেশ। সমাবেশে নেতাকর্মীরা যেন আসতে না পারে, তাই গণপরিবহন বন্ধ করে দেওয়া হয়েছে। আমাদের নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে অকারণে তাদের আটক করা হচ্ছে।’

একই রকম সংবাদ সমূহ

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

খুলনায় পুকুরে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

খুলনা নগরীতে পুকুরে গোসল করতে নেমে শাহেদ মাহমুদ নামে এক স্কুলছাত্রের করুণবিস্তারিত পড়ুন

খুলনার বিএল কলেজের দুই ছাত্রাবাস পরিত্যক্ত ঘোষণা

দক্ষিণ জনপদের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ দৌলতপুর সরকারি বিএল কলেজের দুটিবিস্তারিত পড়ুন

  • হত্যার পর মেয়ের বস্তাবন্দি লাশ গুমের জন্য মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা
  • সাঁকো ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, নিজেদের টাকায় সাঁকো বানাচ্ছে এলাকাবাসী
  • লোহার রডে পরিষ্কার! বিষাক্ত বোতলজাত পানি, স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ
  • প্রতিষ্ঠার ৬ বছরেও চালু হয়নি শিক্ষা কার্যক্রম, অনিশ্চয়তায় খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়
  • ডুমুরিয়ায় পোল্ট্রির দুর্গন্ধে বন্দি এক গ্রাম, মেয়ে দেখতে এসে ফিরে যায় পাত্রপক্ষ!
  • খুলনা বিভাগীয় ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনে যুক্ত হলো সাতক্ষীরা
  • খুলনায় ১২.৫ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার
  • আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে : জামায়াত আমির
  • হাসপাতালের রান্না মুখে দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বললেন, ‘এই রান্না আপনার স্ত্রী করলে খাবেন?’
  • খুমেক হাসপাতালে ভ*য়াবহ আ*গুন
  • খুলনায় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক সভা
  • খুলনায় গ্রাম আদালত সক্রিয়করনে বিভাগীয় এনজিও ওয়ার্কশপ