মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

‘খেলা হবে’ টি-শার্ট বিক্রি হচ্ছে পশ্চিমবঙ্গের নির্বাচন ঘিরে

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন জমে উঠেছে। এবারের নির্বাচনে বেশ কয়েকটি ট্রেন্ড লক্ষ্য করা গেছে। রাজনৈতিক দলগুলো সেলিব্রেটিদের মাঠে নামিয়ে দিয়েছে। জনপ্রিয় নায়ক-নায়িকাদের দলে যোগ দিইয়ে তাদের হাতে দলের টিকিট তুলে দিয়েছে। পর্দা কাঁপানো এসব নায়ক নায়িকারা এখন রাজপথ কাঁপাচ্ছেন।

প্রার্থীরা একে অপরকে ঘায়েল করতে আগ্রাসী বক্তব্য দিচ্ছেন। নানা কৌশলে নির্বাচনি প্রচার চালিয়ে যাচ্ছেন। ব্যক্তিগত বিষয় নিয়েও আক্রমণ পাল্টা আক্রমণ চলছে।

এছাড়া এই নির্বাচনে বেশ কয়েকটি স্লোগান ও প্রচারের নতুন ধারা লক্ষ্য করা গেছে। রাজনৈতিক দলের কর্মী-সমর্থকদের মুখে মুখে এখন ‘খেলা হবে স্লোগান।’ বেশ কয়েকদিন ধরে এই স্লোগান দিয়ে যাচ্ছেন বিজেপি-তৃণমূল কংগ্রস ও কংগ্রেসের নেতাকর্মীরা।
তারা মনে করছেন, এবারের বিধানসভা নির্বাচন হবে হাড্ডাহাড্ডি। তুমুল লড়াইকেই তারা ‘খেলা হবে’ বলে আখ্যা দিচ্ছেন।

শুধু তাই নয়, এই ‘খেলা হবে’ স্লোগান লেখা টি-শার্টে সয়লাব হয়ে গেছে পশ্চিমবঙ্গের বিপণিবিতানগুলো।

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, এই টি-শার্টগুলোর চাহিদাও আকাশচুম্বী।

বিজেপির পাশাপাশি তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের মুখে মুখেও ‘খেলা হবে’ স্লোগান। তারা এই টি-শার্ট পরে নির্বাচনি শো-ডাউন করছেন।

পশ্চিমবঙ্গে শহর থেকে গ্রামবাংলার দেওয়ালের দিকে তাকালে দেখা যাচ্ছে লেখা রয়েছে ‘খেলা হবে’ চিকা। মিটিং, মিছিলেও শোনা যাচ্ছে ‘খেলা হবে’।

রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে প্রধানমন্ত্রীর মুখেও ‘খেলা হবে’ স্লোগান শোনা গেয়েছে। আর এতে নির্বাচনি উত্তাপের পারদ আরও ঊধ্বমুখী হয়েছে।

এবার ‘খেলা হবে’ স্লোগান আরও কয়েক কদম এগিয়ে চলে এসেছে ফ্যাশনে। এই স্লোগান লেখা টি–শার্ট দেদার বিক্রি হচ্ছে গ্রামগঞ্জ থেকে শহরতলিতে। তরুণ-তরুণীরা এই টি-শার্ট আগ্রহের সঙ্গে কিনছে।

পশ্চিমবঙ্গের ‘অরণ্য সুন্দরী’ খ্যাত ঝাড়গ্রামের কোর্ট রোড চত্ত্বরের দোকানে দেদার বিক্রি হচ্ছে ‘খেলা হবে’ টি–শার্ট। তবে কার খেলা, কে খেলবে সেসব কিছু উল্লেখ নেই। লাল, নীল, সাদা, গেরুয়া–সব রঙেই পাওয়া যাচ্ছে ‘খেলা হবে’ টি–শার্ট। জনপ্রিয় অননাইন স্টোরেও পাওয়া যাচ্ছে ‘খেলা হবে’ স্লোগান লেখা টি–শার্ট।

দোকানিরা বলছেন, ক্রেতাদের মধ্যে নীল, গেরুয়া রঙের টি–শার্টের চাহিদা সবচেয়ে বেশি। অন্যান্য রঙের টি-শার্টও তৈরি করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

অর্থনীতিতে নোবেল পেলেন মাইকেল উডফোর্ড ও রবার্ট হল

মার্কিন শিক্ষাবিদ রবার্ট হল ও মাইকেল উডফোর্ড ২০২৬ সালের অর্থনীতিতে নোবেল পুরস্কারবিস্তারিত পড়ুন

রিয়াদ বিমানবন্দরে হামলা, আহত ৪ বাংলাদেশি আইসিইউতে

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলায় দুইজন বাংলাদেশিবিস্তারিত পড়ুন

  • সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ
  • নিদালের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র, কেন এমন সিদ্ধান্ত?
  • গাজাবাসীদের পক্ষে লড়াই করা শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
  • ১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী
  • বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই
  • পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল
  • বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!
  • ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এক মঞ্চে মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমান