মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

গণঅভ্যুত্থানের সুফল ধরে রাখতে যুব সমাজকে বলিষ্ঠ ভূমিকা রাখতে হবেঃ মাহফুজুর রহমান

সাতক্ষীরা সংবাদদাতাঃ ২৪ গনবিপ্লবের চেনতাকে ধারণ করে বৈষ্যমহীন একটি রাষ্ট্র গঠনের লক্ষ্যে সাতক্ষীরায় জামায়াতে ইসলামীর যুব বিভাগের উদ্যোগে নিজেকে গড় অন্যকে গড়তে শেখাও শ্লোগানে দিন ব্যাপি যুব প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৬ অক্টোবর শনিবার সাতক্ষীরা আল—আমিন ট্রাস্টের কাজী শামসুর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালা সকাল ৮টায় শুরু হয়ে চলে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।

সাতক্ষীরা জেলা যুববিভাগের সভাপতি,জেলা জামায়াতের সহকরী সেক্রেটারী প্রভাষক ওমর ফারুকের উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর খুলনা অঞ্চলের সহকারী পরিচালক শফিকুর রহমান, খুলনা মহানগরীয় জামায়াতের আমির অধ্যাপক মাহফুজুর রহমান, সাতক্ষীরা জামায়াতের আমীর মুহাদ্দিস রবিউল বাশার, নবনির্বাচিত আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান।

প্রশিক্ষণ কর্মশালায় দারসুল কোরআন পেশ করেন দেবহাটা উপজেলা জামায়াতের সেক্রেটারী ও শিবিরের সাবেক নেতা হাফেজ এমাদুল হক।

শিক্ষা শিবিরে জামায়াতে ইসলামীর খুলনা মহানগরী আমির মাহফুজুর রহমান বলেন, গণঅভ্যুত্থানের সুফল ধরে রাখতে যুব সমাজকে রাজপথে বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে। তিনি আরো বলেন, যুবসমাজ যেকোনো দেশের মূল্যবান সম্পদ। জাতীয় উন্নয়ন ও অগ্রগতি যুব সমাজের সক্রিয় অংশগ্রহণের ওপর অনেকাংশেই নির্ভরশীল। যুবসমাজের মেধা, সৃজনশীলতা, সাহস ও প্রতিভাকে কেন্দ্র করেই জাতির ভবিষ্যৎ নির্ধারণ হয়। ফলে যেকোনো পরিস্থিতিতেসাহসিকতা, হিকমত ও বুদ্ধিমত্তার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

একই রকম সংবাদ সমূহ

ইছামতীর পাড়ে প্রকৃতির মায়াজাল: নতুন রূপে রূপসী দেবহাটা ম্যানগ্রোভ

শীত মৌসুমে সব বয়সী পর্যটকদের মুগ্ধ করতে নতুন সাজে সেজেছে সাতক্ষীরার দেবহাটাবিস্তারিত পড়ুন

এইচএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পর হতাশা নিয়ে পুনর্নিরীক্ষণের আবেদন করেছিলেন হাজার হাজারবিস্তারিত পড়ুন

প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের স্বাস্থ্যসেবার মান আরও বাড়িয়ে তা দেশেরবিস্তারিত পড়ুন

  • হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধনের সময় বেঁধে দিলো মন্ত্রণালয়
  • ‘জয় বাংলা’ বলে গ্রামীণ ব্যাংকে হামলা, অপরাধীদের শাস্তির আহ্বান ড. ইউনূসের
  • বিতর্কিত ব্যক্তি যেন দেশে ঢুকতে না পারে সেজন্য সতর্ক রয়েছে বিজিবি : ডিজি
  • বহিষ্কৃত ৮০-৮৫ নেতাকে দলে নিচ্ছে বিএনপি, এই তালিকায় থাকতে পারেন যারা
  • চলছে ফ্যামিলি কার্ডের শুমারি, হাতের কাছে রাখবেন যেসব কাগজপত্র
  • নতুন মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে: শ্রমমন্ত্রী
  • শিশুদের ফেসবুক-ইউটিউব ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের
  • ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী
  • নড়াইলে জাসাস নেতাসহ দুই হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় জাসাসের মানববন্ধন
  • ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী
  • প্রয়োজনে বিরোধীদলকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: শাহে আলম
  • নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর