বুধবার, আগস্ট ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

গণহত্যাকারী হাসিনার বিচারের দাবিতে সাতক্ষীরায় বিএনপির মিছিল-সমাবেশ

ফিরোজ হোসেন, আবু সাঈদ ও শাহ জাহান আলী মিটন, সাতক্ষীরা : ছাত্র জনতার উপর গুলি চালিয়ে গণহত্যাকারী খুনি হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। একই সাথে দেশনেত্রীকে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষ্যে র‍্যালী, আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (১৫ অগাস্ট) সকাল ১১টায় শহরের নিউমার্কেট এলাকা হতে সাতক্ষীরা জেলা বিএনপির আয়োজনে এক বিক্ষোভ মিছিল বের হয়।

মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হাটের মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিল নেতৃত্ব দেন জেলা বিএনপির আহবায়ক এড. সৈয়দ ইফতেখার আলী, জেলা বিএনপির সদস্য সচিব ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম ও জেলা বিএনপির সমন্বয়ক ও যুগ্ন আহবায়ক মো. হাবিবুর রহমান হাবিব।

মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক এড. সৈয়দ ইফতেখার আলী ও সদস্য সচিব আব্দুল আলিম।

এসময় আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপি’র আহ্বায়ক অ্যাডভোকেট নুরুল ইসলাম, সদস্য সচিব নূরে আলম সিদ্দিকী, পৌর বিএনপির আহবায়ক মো. শের আলী, সদস্য সচিব ও পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতী, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সামাদ, জেলা যুবদলের সাবেক সভাপতি আবু জাহিদ ডাবলু, সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মুকুল, সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম বাবু, জেলা কৃষক দলের সদস্য সচিব মো. রবিউল ইসলাম, জেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহবায়ক মাহমুদুল হক, সাইফুল ইসলাম বাবলু, সদর উপজেলা যুবদলের আহবায়ক নজরুল ইসলাম, জেলা তাঁতীদলের আহবায়ক হাসান শাহারিয়ার রিপন, সদস্য সচিব জাহাঙ্গীর আলম, পৌর বিএনপি’র যুগ্ম আহবায়ক এম এ রাজ্জাক, জেলা জাসাস’র আহবায়ক জিল্লুর রহমান, সদস্য সচিব ফারুক হোসেন, শহর ছাত্রদলের সদস্য সচিব মো. শাহিন ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শেখ আজিজুর রহমান সেলিম, পৌর যুবদলের আহ্বায়ক আলী শাহিন, সদস্য সচিব মাসুম রানা সবুজ, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক নাসির উদ্দীন প্রমুখ।

এসময় ছাত্রদল, যুবদল, শ্রমিক দল, কৃষক দলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ মিছিলে উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, ছাত্রদের গণহত্যা, রাজনৈতিক নেতাদের হত্যা, গুম, জুলুম-নির্যাতন ও হামলা মামলার জন্য শেখ হাসিনার ফাঁসি দিতে হবে। তাকে দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচার করতে হবে। ফ্যাসিবাদের দোসরদের ব্যাপারে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। এখনো ষড়যন্ত্র শেষ হয়নি। সকল ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

oplus_2

একই রকম সংবাদ সমূহ

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি, ন্যায়, সহমর্মিতা,বিস্তারিত পড়ুন

দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব: ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ

রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব বলে মন্তব্য করেছেন নির্বাচনবিস্তারিত পড়ুন

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি জানতে ইসির সঙ্গে বসবে সরকার

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি কতদূর এগিয়েছে, তা জানতে আগামী সপ্তাহে নির্বাচন কমিশনেরবিস্তারিত পড়ুন

  • রাষ্ট্রপতির নির্ধারিত ঠাকুরগাঁও সফর স্থগিত
  • ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ প্রকাশ
  • স্থানীয় সরকার নির্বাচন খুব বেশি দেরি হবে না: সিইসি
  • দীনেশ ত্রিবেদীর সঙ্গে সীমান্ত হাট পুনরায় চালুসহ বহু বিষয়ে আলোচনা হয়েছে: বাণিজ্যমন্ত্রী
  • একাদশে ভর্তির নীতিমালা প্রকাশ, আবেদন শুরু ২ সেপ্টেম্বর
  • নুসরাত হত্যা মামলার রায়: অধ্যক্ষ সিরাজসহ ২ জনের মৃত্যুদণ্ড বহাল
  • রংপুরে চাঞ্চল্যকর চার হত্যাকাণ্ড: খুনের দায় স্বীকার, কারাগারে সিদ্ধার্থ-মুগ্ধ
  • প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব
  • রংপুরে খুন হওয়া চারজনের সবার মুখ ছিল বীভৎস, মুখের কাছে পড়ে ছিল তরল: সিআইডি
  • দুর্নীতিবাজদের বিরুদ্ধে আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা: এলজিআরডি মন্ত্রী
  • এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদন শুরু, মানতে হবে ১৪ দফা নির্দেশনা
  • রংপুরে ঘর থেকে সাবেক স্কুলশিক্ষক, স্ত্রী ও ২ ছেলে-মেয়ের মরদেহ উদ্ধার