শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

গরমে সর্দি-কাশি সারানোর ঘরোয়া উপায়

প্রচন্ড গরমে অনেকেই এখন সর্দি-কাশিতে ভুগছেন! অতিরিক্ত ঘাম হওয়া, বারবার গোসল করা বা ফ্রিজের ঠান্ডা পানি পান করার কারণে সর্দি-কাশি হতে পারে। এরকম হলে ঘরোয়াভাবে তা সারিয়ে তোলার চেষ্টা করুন। ওষুধ বা সিরাপ খাওয়ার আগে জেনে নিন এমন কিছু ঘরোয়া প্রতিকার, যা সর্দি-কাশিসহ বুকে কফ বা শ্লেষ্মার জন্য বিশেষ কার্যকরী-

রসুন:
গরমে সর্দি-কাশি সারাতে রসুন বেশ কার্যকরী। এ উপাদানটি সবার রান্নাঘরেই থাকে। রসুন রক্ত পরিশোধক হিসেবে কাজ করে। সর্দি কাশির সমস্যা থেকে মুক্তি পেতে রসুন, লেবু, মরিচ গুঁড়ো এবং মধু একসঙ্গে মিশিয়ে খেতে হবে।

এই মিশ্রণে অ্যান্টি-ইনফ্লেমেটরি এবং অ্যান্টি-মাইক্রোবিয়াল গুণ আছে। মরিচের গুঁড়ো নাকে থার্মোজেনিক প্রভাব ফেলে। লেবুতে আছে ভিটামিন সি, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কাজ করে।

আদা:
সর্দি-কাশি সারাতে আদার উপকারিতা সম্পর্কে সবারই কমবেশি ধারণা আছে! অ্যান্টি-ব্যাকটিরিয়াল বৈশিষ্ট্য আছে এতে। যা গরমে সাধালন ফ্লু প্রতিরোধে সহায়ক।

এজন্য আদা পাতলা টুকরো কেটে নিয়ে পানিতে ভালো করে ফুটিয়ে নিন। এরপর গরম পানিতে লেবুর রস ও মধু মিশিয়ে চায়ের মতো পান করুন। এই মিশ্রণটি আপনার সর্দি-কাশি খুব দ্রুত নিরাময় করবে।

দারুচিনি:
সর্দি-কাশি নিরাময়ে দারুচিনি মহৌষধ বলে বিবেচিত! এটি ভাইরাল আক্রমণ এবং অন্যান্য সংক্রমণ নিরাময়ে সাহায্য করে।

এজন্য কিছুটা পানি আস্ত দারুচিনি ভালো করে ফুটিয়ে নিন। এই পানির সঙ্গে এক চামচ মধু মিশিয়ে দিনে একবার চায়ের মতো পান করুন। ফলাফল খুব দ্রুত টের পাবেন!

পেঁয়াজ:
রান্নাঘরের আরও একটি উপাদান হলো পেঁয়াজ। সর্দি-কাশি সারাতে পেঁয়াজ হতে পারে একটি কার্যকর প্রতিকার। শুধু শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করতেই সহায়তা করে না পেঁয়াজ; এতে উপস্থিত গুণাগুণ শরীরের ক্ষতিকর ব্যাকটেরিয়াকেও ধ্বংস করে দেয়।

একটি পাত্রে কয়েক টুকরো পেঁয়াজ কেটে মধু মিশিয়ে নিন। পাত্রটি সারারাত ঢেকে রাখুন। সকালে খালি পেটে এর থেকে বেরিয়ে আসা সামান্য তরলটুকু পান করলেই উপকার মিলবে তাৎক্ষণিক।

তুলসি:
যুগ যুগ ধরে সর্দি-কাশির ঘরোয়া টোটকা হিসেবে তুলসি ব্যবহৃত হয়ে আসছে। এতে থাকা অ্যান্টি-মাইক্রোবিয়াল বৈশিষ্ট্য সর্দি-কাশি সারায়। নাক বন্ধ থাকলেও খুলতে সাহায্য করে তুরসির গুণাগুণ।

ব্যবহারের জন্য প্রথমে তুলসি পাতা ও আদা একসঙ্গে গরম পানিতে ফুটিয়ে নিন। এবার গরম পানিতে কয়েক ফোঁটা মধু মিশিয়ে চায়ের মতো পান করুন। অতিরিক্ত ঠান্ডা লাগলে এই মিশ্রণটি দিনে দুইবার পান করলে দ্রুত সুস্থবোধ করবেন।

একই রকম সংবাদ সমূহ

সাইকেলে চড়ে ১৯ বছরে ১৯১ দেশ ভ্রমণ বাঙালির

প্রায় দুই দশক ধরে সাইকেল চালিয়ে একের পর এক দেশ ঘুরে বেড়াচ্ছেনবিস্তারিত পড়ুন

২০ দেশের অংশগ্রহণে রাজধানীতে আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু

২০ দেশের পর্যটন সংস্থা ও প্রতিনিধিদের অংশগ্রহণে রাজধানীতে শুরু হয়েছে বাংলাদেশ ট্রাভেলবিস্তারিত পড়ুন

টিন সার্টিফিকেট আছে, রিটার্ন দেননি? ৫ হাজার টাকা জরিমানা নিয়ে যে বার্তা এলো

ই-টিন (e-TIN) নিবন্ধন থাকলেই আয়কর রিটার্ন জমা না দেওয়ার কারণে সবার ৫বিস্তারিত পড়ুন

  • ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সেন্টমার্টিন
  • পর্যটকশূন্য সাজেক থমথমে, চলছে না যানবাহন
  • ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা
  • তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে
  • বিদেশ ভ্রমণ: বাংলাদেশিদের বৈদেশিক মুদ্রা ব্যবহারের সীমা বাড়ল বাংলাদেশ ব্যাংক
  • মাত্র ৭৮ কোটি টাকায় বিক্রি হচ্ছে দ্বীপ, সঙ্গে দুর্গ
  • নেপালের রাসুয়ায় দেখার কী আছে, সেখানে এত পর্যটক যায় কেন?
  • অনলাইনে নতুন স্ক্যাম, ৫ ভুলে খালি হতে পারে ব্যাংক অ্যাকাউন্ট
  • এনআইডি নবায়ন বাধ্যতামূলক হচ্ছে
  • পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমের ছবি
  • সঞ্চয়পত্রের মুনাফায় পরিবর্তন আসছে না
  • ভিসা ছাড়াই যে ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা