শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

গরুর বদলে অটোরিকশা দিয়ে ঘানিতে তেল উৎপাদন!

একসময় গ্রাম বাংলার ঐতিহ্য ছিল ঘানির সরিষার তেল। গরু দিয়ে ঘানি টেনে সরিষার তেল উৎপাদন করা হতো। কালের বিবর্তনে আধুনিক যন্ত্রপাতির ছোঁয়ায় বর্তমানে সরিষার তেল উৎপাদনের ক্ষেত্রে এসেছে আমূল পরিবর্তন। ফলে গরু দিয়ে ঘানি টেনে সরিষার তেল উৎপাদন সচরাচর খুব একটা দেখা যায় না।

এবার গরুর বদলে অটোরিকশা দিয়ে সরিষার তেল উৎপাদনের খবর পাওয়া গেলো।

কিছু কিছু এলাকায় অবশ্য এখনো দেখা মেলে ঘানি টেনে সরিষার তেল উৎপাদন। তবে অতীতের মতো এখনো রয়েছে ঘানির সরিষার তেলের ব্যাপক চাহিদা।
তাইতো ঘানির সরিষার তেল উৎপাদনে গরুর বদলে অটোরিকশা ব্যবহার করে ব্যাপক সাড়া ফেলেছেন পাবনার এক নারী।

পাবনা জেলার আটঘরিয়া উপজেলার প্রত্যন্ত গ্রাম গোকুলনগরে ঘানির কারখানা গড়ে তুলেছেন সফল নারী উদ্যোক্তা শারমিন আক্তার। এখানে ঘানি টানতে ব্যবহার করা হচ্ছে ব্যাটারিচালিত অটোরিকশা।

শিক্ষা জীবন শেষ করে চাকরির পিছে না ছুটে নিজের প্রচেষ্টায় স্বাবলম্বী হতে চেয়েছেন শারমিন। তার এই উদ্যমী সাহসিকতা আর প্রচেষ্টায় নিজ গ্রামেই স্থাপন করেন সরিষা তেলের ঘানিঘর। করোনাকালীন ফেসবুক পেজের মাধ্যমে গ্রাহকদের কাঠের ঘানিতে ভাঙানো সরিষার তেল সরবরাহের মধ্য দিয়ে যাত্রা শুরু করেন তিনি।

শারমিন আক্তার জানান, ‘ফেসবুক পেজের মাধ্যমে সারা বাংলাদেশে প্রতিদিন বোতলজাত করে চাহিদা অনুপাতে তেল পাঠিয়ে দিচ্ছি। অনেকেই আবার আমার ঘানিঘর থেকেই তেল নিয়ে যাচ্ছে। তবে প্রতিষ্ঠানটি আরও আধুনিক ও বড় করার ইচ্ছা আছে। সরকারিভাবে পৃষ্ঠপোষকতা পেলে আমি এই প্রতিষ্ঠানটিকে সারা বাংলাদেশের মডেল হিসেবে দাঁড় করাতে চাই।’

তিনি বলেন, ‘একবার ব্যাটারি চার্জ দিলে তা দিয়ে প্রায় ৮ ঘন্টা ঘানি চালানো যায়। এতে সরিষার তেলের গুণাগুণ অক্ষুন্ন থাকে। আর তিন ঘণ্টায় ১০ কেজি সরিষার বীজ ভাঙিয়ে গড়ে তিন থেকে সাড়ে তিন লিটার সরিষার তেল উৎপাদিত হয়।

শারমিন আক্তার জানান, ‘গরুর চোখ বেঁধে যখন ঘন্টার পর ঘন্টা ঘানি টানা হতো তখন গরুর কষ্ট দেখে নিজেদের খুব খারাপ লাগত। তাই চিন্তা করে বিকল্প পদ্ধতির কথা ভাবি আমরা। অতঃপর ব্যাটারিচালিত অটোরিকশা দিয়ে ঘানি টানার ব্যবস্থা করি। এর ফলে সরিষার তেলের গুণাগুণ কোন পরিবর্তন হয়নি। তাই অনেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে ঘানির সরিষার তেল কিনে নিয়ে যাচ্ছে। ঘানিতে তৈরি খাঁটি সরিষার তেল কিনতে পারে এলাকাবাসীও খুব সন্তুষ্ট।’

এদিকে অভিনব পদ্ধতিতে ঘানির সরিষার তেল উৎপাদনে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন পাবনা বিসিক নগরীর সহকারি পরিচালক রফিকুল ইসলাম।

সৌজন্যে: আওয়ার নিউজ বিডি

একই রকম সংবাদ সমূহ

ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা

স্বাস্থ্যসেবায় আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে ক্যাশলেসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে

সাতক্ষীরার কলেজ ছাত্র জাকারিয়া খাঁনকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত নাহিদ হাসানবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার