শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

গাইবান্ধায় পুলিশকে ধাক্কা দিয়ে হাতকড়াসহ পালালো আসামি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুলিশ পিকআপ থেকে নামানোর সময় হাতকড়াসহ পালিয়ে গেছেন নারী অপহরণ মামলায় গ্রেফতার সামিউল ইসলাম(২৭) নামে এক আসামি।

মঙ্গলবার (৩১ মে) বিকেলে গাইবান্ধা পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আসামিকে গ্রেফতারে সর্বাত্মক চেষ্টা চলছে। এছাড়া এঘটনায় কর্তব্যে অবহেলার বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এর আগে মঙ্গলবার ভোরে গোবিন্দগঞ্জ থানার সামনে এ ঘটনা ঘটে। পলাতক আসামি সামিউল উপজেলার নাকাই ইউনিয়নের বালুয়াপাড়া গ্রামের আব্দুল হালিমের ছেলে।

পুলিশ জানায়, সামিউলের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় অপহরণ মামলা রয়েছে। গোপন খবরে তাকে চাঁদপুরের মতলব থেকে গ্রেফতার করা হয়। আসামিকে নিয়ে আজ ভোরে গোবিন্দগঞ্জ এসে পৌঁছে পুলিশ। পরে থানার সামনে পুলিশ পিকআপ থেকে আসামিকে নামানোর সময় পুলিশকে ধাক্কা দিয়ে পালিয়ে যান সামিউল।

অপহরণের শিকার মেয়ের বাবা মো. খলিবর জানান, তার বড় মেয়ে রূপালী বেগমের সঙ্গে পাঁচ বছর আগে সামিউলের বিয়ে হয়। কিন্তু কিছুদিন থেকে তার ছোট মেয়ের (নবম শ্রেণির ছাত্রী মেয়ে রুমানা খাতুন) ওপর কুনজর পড়ে সামিউলের। নিজ শ্যালিকাকে প্রেম নিবেদন করলে অসম্মতি জানিয়ে নিজ পরিবারকে বিষয়টি জানায় রুমানা। এতে খলিবর প্রশ্ন তুললে জামাই সামিউল মেয়েটিকে অপহরণের হুমকি দেন।

পরে গত ১২ মে তারিখে স্কুল থেকে ফেরার পথে রুমানাকে অপহরণ করে মোটরসাইকেলযোগে অজ্ঞাত স্থানে নিয়ে যান সামিউল।

২৭ মে গোবিন্দগঞ্জ থানায় অভিযোগ দায়ের করলে থানা পুলিশ চাঁদপুর জেলার মতলব থেকে রুমানাকে উদ্ধার এবং আসামি সামিউলকে গ্রেফতার করে।

একই রকম সংবাদ সমূহ

সচিবালয় অভিমুখে শিক্ষার্থীদের লংমার্চ

এইচএসসি ও সমমান পরীক্ষা-সংক্রান্ত বিভিন্ন দাবিতে ঘোষিত ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’বিস্তারিত পড়ুন

এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

প্রতিকূল আবহাওয়া বা অনিবার্য কারণে যারা কোনো বিষয়ে এইচএসসি পরীক্ষা দিতে পারেননিবিস্তারিত পড়ুন

চট্টগ্রাম ছাড়া সারা দেশে এইচএসসি পরীক্ষা চলবে

চট্টগ্রাম অঞ্চলের পাঁচ জেলা ছাড়া দেশের বাকি সব এলাকায় চলমান এইচএসসি ওবিস্তারিত পড়ুন

  • হাসিনার ফিরে আসার ঘোষণাকে স্বাগত জানাই: তথ্য উপদেষ্টা
  • শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরোধ
  • মেধাবী উদ্যোক্তাদের ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা দেবে সরকার
  • আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে যুবকের আঙুল বিচ্ছিন্ন
  • অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ৭ জেলায় বন্যা, প্রাণহানি বেড়ে ৪৪
  • নতুন নয়, বিদ্যমান কারিকুলামই পরিমার্জন করা হচ্ছে: মাহদী আমিন
  • প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯২৪৬ জন
  • বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ৯ বন্যা
  • ‘শেখ হাসিনা, আপনি এখনই দেশে ফিরে আসুন’
  • দেশে আগামী ১০০ বছরেও আর কোনো গণ–অভ্যুত্থান হবে না: রুমিন ফারহানা
  • আইএমএফের সঙ্গে নতুন ঋণ নিয়ে বৈঠক শুরু কাল, আলোচনা হবে নতুন বেতনকাঠামো নিয়ে
  • ৯০ ভাগ সিসিইউ রাজধানীতে, প্রান্তিক মানুষ কীভাবে সেবা পাবে: ডা. জুবাইদা রহমান