রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

গাজার কাছে ইসরাইলের এক লাখ রিজার্ভ সেনা মোতায়েন

ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন হামাসের সঙ্গে ইসরাইলি সামরিক বাহিনীর তুমুল সংঘর্ষ চলছে। হামাসকে কোণঠাসা করতে এবার গাজা উপত্যকার কাছে এক লাখ রিজার্ভ সেনা মোতায়েন করেছে ইসরাইল।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, ইসরাইলি সেনাবাহিনীর এক মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন। জোনাথন কনরিকাস নামের ওই মুখপাত্র বলেন, আমরা প্রায় এক লাখ রিজার্ভ সেনা মোতায়েন করেছি। এসব সেনা বর্তমানে দক্ষিণ ইসরাইলে অবস্থান করছে।

সামাজিক মাধ্যম এক্সে (আগের নাম টুইটার) পোস্ট করা এক ভিডিওতে ওই সেনা কর্মকর্তা বলেন, আমাদের কাজ এই যুদ্ধের অবসান নিশ্চিত করা। ইসরাইলি বেসামরিক নাগরিকদের হুমকি দেওয়ার মতো আর সামরিক সক্ষমতা হামাসের থাকবে না বলেও উল্লেখ করেন তিনি।

জোনাথন কনরিকাস আরও বলেন, আমরা এটাও নিশ্চিত করতে চাই যে, হামাস গাজা উপত্যকায় শাসন করতে পারবে না। দক্ষিণ ইসরাইলে অনুপ্রবেশকারী ফিলিস্তিনি যোদ্ধাদের প্রতিহত করবে ইসরাইলি সেনারা।

এর আগে গত শনিবার (৭ অক্টোবর) কয়েক হাজার রকেট লঞ্চারসহ ভারী অস্ত্র নিয়ে ইসরাইলের ভেতরে হামলা চালায় হামাস। জবাবে পাল্টা আক্রমণ শুরু করে ইসরাইলি বাহিনী।

হামলার পর পরই এর দায় স্বীকার করে নেয় হামাস। ২০ মিনিটে ইসরাইলে পাঁচ হাজার রকেট ছোড়া হয়েছে বলেও দাবি করে ফিলিস্তিনের সবচেয়ে বড় ও পুরনো এ প্রতিরোধ সংগঠনটি।

ওই সময় হামাসের পক্ষ থেকে বলা হয়, ইসরাইলের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছে তারা। একই সঙ্গে সীমান্ত পেরিয়ে ইসরাইলে প্রবেশ করতে শুরু করে হামাসের যোদ্ধারা। তার বেশ কিছু এলাকার নিয়ন্ত্রণ নিয়ে নেয়। যদিও পরে ইসরাইলি বাহিনী তাদের পিছু হটতে বাধ্য করে।

এদিকে গত দুই দিনের চলমান সংঘাতে উভয়পক্ষে হাজারের বেশি মানুষ নিহত হয়েছে বলে জানাচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। এ ছাড়া মাত্র একদিনে তেল আবিবের গুরিয়ান বিমানবন্দর দিয়ে অন্তত ৬০ হাজার ইসরাইলি দেশত্যাগ করেছে। এখনো হাজার হাজার মানুষ ইসরাইল ছাড়ার জন্য বিমানবন্দরে ভিড় করছে।

একই রকম সংবাদ সমূহ

ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প

রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আইনে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরবিস্তারিত পড়ুন

মার্কিন-ভারত সম্পর্কে নতুন বাধা ট্রাম্পের নিষেধাজ্ঞা বিল

রাশিয়ার তেল ও গ্যাস কেনা অব্যাহত রাখা দেশগুলোর ওপর ১০০ শতাংশ পর্যন্তবিস্তারিত পড়ুন

সৌদি আরব রক্ষায় ‘যেকোনো কিছু’ করতে প্রস্তুত পাকিস্তান : আইএসপিআর প্রধান

সৌদি আরবের সুরক্ষায় পাকিস্তান সশস্ত্র বাহিনী ‘যেকোনো পর্যায়ে’ যেতে প্রস্তুত বলে প্রতিশ্রুতিবিস্তারিত পড়ুন

  • ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের প্রধানমন্ত্রী, স্বাগত জানালেন মন্ত্রীরা
  • পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
  • বাণিজ্যে ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অংশীদার এখন যুক্তরাষ্ট্র
  • আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে ট্রাম্প, ক্ষুব্ধ যুক্তরাজ্য
  • ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!
  • ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা
  • ইয়েমেনের লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুতিরা
  • সাত বছর পর ভারতে যাচ্ছেন শি জিনপিং, কাটল কূটনৈতিক জল্পনা
  • যেসব অভিযোগের ভিত্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
  • হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান
  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল