বুধবার, জুন ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

গিনিতে ফুটবল ম্যাচকে কেন্দ্র করে সংঘর্ষে শতাধিক নিহত

ফুটবল, যেই খেলাটি গোটা বিশ্বকে এক সুতোয় গাথার কথা। বিশ্বজুড়ে সম্প্রতি ও শান্তির বার্তা ছড়ানোর কথা। সেই খেলাকে কেন্দ্র করেই এবার ঘটে গেল মর্মান্তিক এক ঘটনা।
রোববার পশ্চিম আফ্রিকার দেশ গিনির দ্বিতীয় বৃত্ততম শহর এন’জেরকোরে এক ফুটবল ম্যাচকে কেন্দ্র করে সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে ১০০ জনের বেশি নিহতের খবর পাওয়া গেছে।

গণহত্যার দৃশ্য বর্ণনা করে হাসপাতাল সূত্র এএফপিকে জানিয়েছে, হাসপাতালের যতদূর চোখ যায় সারিবদ্ধভাবে মৃতদেহ পড়ে আছে। অন্যরা হলওয়েতে মেঝেতে পড়ে আছে। মর্গ পূর্ণ। নাম প্রকাশ না করার শর্তে একজন ডাক্তার এসব কথা বলেছেন। কারণ তিনি মিডিয়ার সাথে কথা বলার অনুমতি পাননি।

তিনি বলেন, স্থানীয় হাসপাতাল ও মর্গে মৃতদেহ ভরে গেছে। এখানে প্রায় ১০০ জন মৃত। অন্য একজন ডাক্তার বলেছেন, কয়েকজন মৃত।

সোশ্যাল মিডিয়ায় প্রচারিত ভিডিওগুলিতেও দেখা গেছে, ম্যাচের বাইরে রাস্তায় বিশৃঙ্খলা হচ্ছে। মাটিতে অসংখ্য লাশ পড়ে থাকতে দেখা গেছে। প্রত্যক্ষদর্শীদের মতে, ক্ষুব্ধ বিক্ষোভকারীরা এন’জেরকোর থানায় ভাঙচুর ও আগুন ধরিয়ে দিয়েছে।

একজন প্রত্যক্ষদর্শী এএফপিকে বলেন, ‘রেফারির প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিদ্ধান্তের মাধ্যমে এই সংঘর্ষের শুরু হয়। তারপর সমর্থকরা মাঠে নেমে আক্রমণ শুরু করে। তিনি অবশ্য নিরাপত্তার কারণে তার নাম গোপন রাখার অনুরোধ করে।

স্থানীয় মিডিয়া বলেছে যে ম্যাচটি গিনির জান্তা নেতা, মামাদি দোমবুয়ার সম্মানে আয়োজিত একটি টুর্নামেন্টের অংশ ছিল, যিনি ২০২১ সালের একটি অভ্যুত্থানে ক্ষমতা দখল করেছিলেন এবং নিজেকে রাষ্ট্রপতি হিসাবে প্রতিষ্ঠিত করেছিলেন।

একই রকম সংবাদ সমূহ

আমি ও আমার স্ত্রী মালয়েশিয়ার আতিথেয়তার জন্য কৃতজ্ঞ: প্রধানমন্ত্রী

মালয়েশিয়া সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল প্রায়বিস্তারিত পড়ুন

মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত ও অবৈধ অভিবাসীদের বৈধ করার আহ্বান প্রধানমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে সে দেশের প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমেরবিস্তারিত পড়ুন

মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম-এর সঙ্গে তার বিস্তৃত ওবিস্তারিত পড়ুন

  • বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর
  • বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান
  • মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক: বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা
  • পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা
  • মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
  • প্রধানমন্ত্রী তারেক রহমানকে মালয়েশিয়ায় লালগালিচা সংবর্ধনা
  • কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশিসহ নিহত ৬
  • যুদ্ধে ইরানই ‘বিজয়ী’, মনে করেন ৯২ শতাংশ ইসরায়েলি
  • আমি কখনও আকুতি করি না, ট্রাম্পের দাবি মনগড়া: মেলোনি
  • নেতানিয়াহুকে মানসিকভাবে সুস্থ রাখতে মাঝেমধ্যে কঠিন হতে হয়: ট্রাম্প
  • এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ
  • রোহিঙ্গাদের জন্য ১.৪ কোটি ইউরো সহায়তা দিচ্ছে ইইউ