শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

গুরুতর অসুস্থ সৌরভ গাঙ্গুলি হাসপাতালে

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলি।

শনিবার (২ জানুয়ারি) সকালে বেহালায় নিজ বাড়িতে জিম করার সময় বুকে ব্যথা অনুভব করেন ভারতীয় দলের সাবেক এই অধিনায়ক।
এরপর দ্রুত দক্ষিণ কলকাতার উডল্যান্ডস হাসপাতালে নেওয়া হয় তাকে। পরে ইসিজি করানো হয় গাঙ্গুলির। ধারণা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়েছেন সাবেক এই অধিনায়ক। চিকিৎসক সরোজ মণ্ডলের তত্ত্বাবধানে ভর্তি রয়েছেন তিনি।

এদিকে, সব রকম পরীক্ষা-নিরীক্ষার পরেই প্রকৃত কারণ জানা যাবে বলে মত চিকিৎসকদের। জরুরি ভিত্তিতে মেডিকেল বোর্ড গঠনের কথাও বলেন তার চিকিৎসক। তবে এই মুহূর্তে গাঙ্গুলির শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে।

ভারতের হয়ে ১১৩টি টেস্ট ও ৩১১ ওয়ানডে খেলা সৌরভ গাঙ্গুলি, ২০১৯ সালের অক্টোবরে বিসিসিআইয়ের সভাপতি নির্বাচিত হন।

একই রকম সংবাদ সমূহ

প্রবাসী কার্ড চালু হচ্ছে চলতি মাসেই, মিলবে যেসব সুবিধা

দেশে ও বিদেশে নানামুখী ভোগান্তিতে থাকা প্রবাসী বাংলাদেশিদের জন্য চলতি মাসেই চালুবিস্তারিত পড়ুন

সেমিফাইনালে কে কার মুখোমুখি, খেলা কখন

অবশেষে শেষ হলো কোয়ার্টার ফাইনালের লড়াই। তবে অঘটন দেখেনি ২০২৬ বিশ্বকাপ! ফিফাবিস্তারিত পড়ুন

সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ ইংল্যান্ড

বিশ্বকাপের শিরোপা ধরে রাখার মিশনে আরও এক ধাপ এগিয়ে গেল আর্জেন্টিনা। রুদ্ধশ্বাসবিস্তারিত পড়ুন

  • ৫ বছরে বিদেশে ১ কোটি দক্ষ কর্মী প্রেরণের পরিকল্পনা সরকারের
  • বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠক, নিরাপত্তা ও রোহিঙ্গা ইস্যুতে জোর
  • জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান, উপ-স্থায়ী প্রতিনিধি ওয়াহিদুজ্জামান
  • ইরানের নাজাফে খামেনির জানাজায় লাখো মানুষের ঢল
  • বাংলাদেশিদের জন্য খুললো মালয়েশিয়ার শ্রমবাজার
  • খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
  • খামেনির জানাজায় হাজির নিহত আহমাদিনেজাদ!
  • ‘ফিলিস্তিনিদের জন্য অনুভব না থাকলে সে মানুষ নয়’
  • সৌদির প্রতিনিধিদের সুরা আল ইমরানের ১৩ নম্বর আয়াত শোনাল ইরান
  • চূড়ান্ত হলো শেষ ষোলোর লাইনআপ, দেখে নিন কবে কখন কোথায় ম্যাচ
  • আর্জেন্টিনাকে কাঁপিয়ে হারল কেপ ভার্দে
  • খামেনির রাষ্ট্রীয় জানাজায় যোগ দিচ্ছেন যেসব বিশ্বনেতা