রবিবার, নভেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়নের মতবিনিময় সভা অনুষ্ঠিত

গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়নের (জিইউজে) পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে মত বিনিময় সভা ও সাংগঠনিক কার্যক্রম গতিশীল বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ জুন) সকাল ১১টায় জেলা প্রেসক্লাব গোপালগঞ্জ এর নিজস্ব কার্যালয়ে জিইউজে এর সভাপতি সৈয়দ মুরাদুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি আবুল ফাত্তাহের সঞ্চালনায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় জিইউজে এর সাংবাদিকবৃন্দ বলেন, সাংবাদিক রাষ্ট্রের ৪র্থ স্তম্ভ। জাতির ক্রান্তিলগ্নে সঠিক তথ্য প্রকাশের মাধ্যমে জনগণের আশা-আকাঙ্ক্ষার বহি:প্রকাশ ঘটায় তারা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট গঠন করে আমাদের আর্থিক সহায়তার ব্যবস্থা করেছেন। সাংবাদিকদের অধিকার সমুন্নত রাখতে হামলা-মামলা প্রতিরোধ সহ সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান তারা।

এসময় উপস্থিত ছিলেন জিইউজে এর সাংবাদিক মো: ফায়েকুজ্জামান, গোলাম কিবরিয়া, প্রমথ রঞ্জন সরকার, এস. এম তরিকুল ইসলাম, মো: ইকবাল হোসেন, ফারহান লাবিব, জেমস বাড়ৈ, রানা হোসেন, সুমন বালা, মো: জাহিদুল ইসলাম, এস. এম বিপুল বিশ্বাস, সমর বাইন, এস. এম জাহাঙ্গীর হোসেন, অর্জুন বিশ্বাস, কাজী আসলাম উদ্দীন, এস. এম মাহাবুব সুলতান, হাবিবুর রহমান, শাহীন মোল্ল্যা, সুজিত মৃধা, পঙ্কজ বিশ্বাস, এম. টি রহমান মাহমুদ, রাজিবুর রহমান, কাজী মো: জাহিদুল ইসলাম, মইনুল ইসলাম, আহম্মদ আলী খান, এহসানুর রহমান টুটুল, এস. এম হুমায়ুন কবির এবং জেলা প্রেসক্লাব গোপালগঞ্জ এর সাবেক সভাপতি ফরিদ আহমেদ।

একই রকম সংবাদ সমূহ

ভাঙচুর ও অগ্নিসংযোগে বিধ্বস্ত টুঙ্গিপাড়া থানা, বন্ধ কার্যক্রম

হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগে বিধ্বস্ত হওয়ার পর গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানার কার্যক্রম বন্ধবিস্তারিত পড়ুন

জনগণ যা চাইবে, সরকার সে অনুযায়ী সিদ্ধান্ত নেবে: গোপালগঞ্জে আইজিপি

গোপালগঞ্জে নাশকতার বিষয়ে জনগণ যা চাইবে, সরকার সে অনুযায়ী সিদ্ধান্ত নেবে বলেবিস্তারিত পড়ুন

আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে: গোপালগঞ্জে আইজিপি

গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন শেষে জনগণকে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেবিস্তারিত পড়ুন

  • গোপালগঞ্জের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন
  • গোপালগঞ্জে প্রয়োজনে বল প্রয়োগ করবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী
  • মাইকে ঘোষণা দিয়ে টুঙ্গিপাড়া থানায় নজিরবিহীন হামলা, ভাঙচুর ও আগুন
  • টুঙ্গিপাড়ায় বিএনপির সংসদ সদস্য এসএম জিলানীর বাড়িতে আগুন
  • গোপালগঞ্জে সড়ক দু*র্ঘটনায় নিহ*ত ৪
  • গোপালগঞ্জে কারফিউয়ের সময় আরেক দফা বাড়লো
  • ভারতে যাওয়ার সময় গোপালগঞ্জ জেলা আ.লীগের সম্পাদক বেনাপোলে গ্রেফতার
  • গোপালগঞ্জের কোটালীপাড়ায় জামায়াতের এমপি প্রার্থী অধ্যাপক রেজাউলের শোভাযাত্রা
  • একাত্তর পরবর্তী প্রকাশ্যে গোপালগঞ্জে জামায়াতে ইসলামীর সভা-সমাবেশ
  • টুঙ্গিপাড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, সাঁজোয়া যানে সেনাবাহিনী
  • অফিস না করেও বেতন-ভাতা নিচ্ছেন বশেমুরবিপ্রবি কর্মকর্তা হীরা!
  • শেখ হাসিনার শাস্তি দাবিতে গোপালগঞ্জে বিএনপির বিক্ষোভ