শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

গোপালগঞ্জে মেয়রের ঐকান্তিক প্রচেষ্টায় শহীদ রাকিব হোসেন তুষার সড়ক নামকরণ

গোপালগঞ্জবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা শহীদ তুষারের নামে একটা সড়কের নামকরণ করার। দীর্ঘ প্রতীক্ষা পরে ২৮ ফেব্রুয়ারী (মঙ্গলবার) গোপালগঞ্জ পৌরসভার মেয়র শেখ রকিব হোসেনের ঐকান্তিক প্রচেষ্টায় গোপালগঞ্জবাসীর দাবী পূরণ হয়েছে। পৌরসভার মাসিক সভায় সদরের ডা: অসিত কুমার মল্লিকের মোড় থেকে লায়েকের মোড় পর্যন্ত সড়কটি “শহীদ রাকিব হোসেন তুষার সড়ক” নামে নামকরণ করা হয়েছে।

এবিষয়ে গোপালগঞ্জ পৌরসভার মেয়র শেখ রকিব হোসেন বলেন, গোপালগঞ্জবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি ছিলো বুলেটের গুলিতে নিহত ২০০৪ সালের জেলা ছাত্রলীগ নেতা তুষারের নামে শহীদ তুষার সড়ক নামকরণ করা। বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ সোনার বাংলা গড়তে নিজের জীবন বিলিয়ে দিয়েছেন তুষার। তাঁর নামে সড়কের নামাঙ্কিত করে প্রকৃত দেশপ্রেমিক ও মুজিব সৈনিককে সম্মানিত করা আমাদের নৈতিক দায়িত্ব।

তিনি আরও বলেন, আমাদের বাঙালি জাতির পিতা ও তাঁর রেখে যাওয়া দুই রত্ম শেখ হাসিনা ও শেখ রেহানার জন্য সকলে দোয়া করবেন। আপনারা আমার ও আমার পূর্বপুরুষদের জন্যও দোয়া করবেন।

উল্লেখ, গত ২০০৪ সালের ৩১ জুলাই বাস ধর্মঘটকে কেন্দ্র করে গোপালগঞ্জে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত দু’দল শ্রমিকের মধ্যে সংঘর্ষে গুলি বর্ষণে জেলা ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি রাকিব হোসেন খান তুষার গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হয়। এসময় জেলা ছাত্রলীগের তৎকালীন সাধারণ সম্পাদক গাজী হাফিজুর রহমান লিকু সহ অন্তত ৫০ জন নেতাকর্মী গুলিবিদ্ধ হয়ে আহত হন।

একই রকম সংবাদ সমূহ

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম

চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ

ভিআইপি ও সিআইপি ব্যক্তিসহ সবার ক্ষেত্রে বিমান চলাচল নিরাপত্তা বিধি সমানভাবে প্রয়োগবিস্তারিত পড়ুন

জীবিত অবস্থায় নিজের চল্লিশা ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ

জামালপুরের ইসলামপুর উপজেলায় জীবিত অবস্থায় নিজের চল্লিশার আয়োজন করে এলাকায় আলোচনার জন্মবিস্তারিত পড়ুন

  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়