রবিবার, নভেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

গোপালগঞ্জের মেয়র শেখ রকিবের সরকারি শিশু পরিবারে পোষাক বিতরণ

আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে গোপালগঞ্জ সরকারি শিশু পরিবারে এতিম শিশুদের মাঝে পোষাক বিতরণ করেছেন গোপালগঞ্জ পৌরসভার মেয়র শেখ রকিব হোসেন।

বৃহস্পতিবার (২২ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় মেয়র রকিব নিজস্ব অর্থায়নে গোপালগঞ্জ এতিম সরকারি শিশু পরিবারে বালকের মধ্যে এ পোষাক বিতরণ করা হয়।

গোপালগঞ্জ সরকারি শিশু পরিবারের আয়োজনে এ পোষাক এতিম শিশুদের মাঝে ঈদ উপলক্ষে উপহার দেওয়া হয়। গোপালগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক জনাব মো: হারুন-অর-রশীদ এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম এবং বিশেষ অতিথি ছিলেন গোপালগঞ্জ পৌরসভার মেয়র শেখ রকিব হোসেন।

এসময় মেয়র শেখ রকিব হোসেন বলেন, ‘এতিম শিশুরাও আমাদের দেশের আগামীর ভবিষ্যৎ। তাদের পিতা-মাতা না থাকলেও আমরা তাদের পরিবার-পরিজন। তাদের সুখ-দুঃখে আমাদের তাদের পাশে থাকা উচিৎ। ঈদ উপলক্ষে নিজস্ব অর্থায়নে এতিম বাচ্চাদের পোষাক কিনে দিয়েছি। আমি প্রায়ই তাদের খোঁজ খবর নেই। নিজের সার্মথ্য অনুযায়ী তাদের আর্থিক সহায়তা করি। দেশের মানুষ ভালো থাকলে বঙ্গবন্ধু সহ ১৫ আগস্টে নিহত তাঁর পরিবার সহ সকল শহিদের বিদেহী আত্মা শান্তি পাবে।

একই রকম সংবাদ সমূহ

ভাঙচুর ও অগ্নিসংযোগে বিধ্বস্ত টুঙ্গিপাড়া থানা, বন্ধ কার্যক্রম

হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগে বিধ্বস্ত হওয়ার পর গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানার কার্যক্রম বন্ধবিস্তারিত পড়ুন

জনগণ যা চাইবে, সরকার সে অনুযায়ী সিদ্ধান্ত নেবে: গোপালগঞ্জে আইজিপি

গোপালগঞ্জে নাশকতার বিষয়ে জনগণ যা চাইবে, সরকার সে অনুযায়ী সিদ্ধান্ত নেবে বলেবিস্তারিত পড়ুন

আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে: গোপালগঞ্জে আইজিপি

গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন শেষে জনগণকে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেবিস্তারিত পড়ুন

  • গোপালগঞ্জের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন
  • গোপালগঞ্জে প্রয়োজনে বল প্রয়োগ করবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী
  • মাইকে ঘোষণা দিয়ে টুঙ্গিপাড়া থানায় নজিরবিহীন হামলা, ভাঙচুর ও আগুন
  • টুঙ্গিপাড়ায় বিএনপির সংসদ সদস্য এসএম জিলানীর বাড়িতে আগুন
  • গোপালগঞ্জে সড়ক দু*র্ঘটনায় নিহ*ত ৪
  • গোপালগঞ্জে কারফিউয়ের সময় আরেক দফা বাড়লো
  • ভারতে যাওয়ার সময় গোপালগঞ্জ জেলা আ.লীগের সম্পাদক বেনাপোলে গ্রেফতার
  • গোপালগঞ্জের কোটালীপাড়ায় জামায়াতের এমপি প্রার্থী অধ্যাপক রেজাউলের শোভাযাত্রা
  • একাত্তর পরবর্তী প্রকাশ্যে গোপালগঞ্জে জামায়াতে ইসলামীর সভা-সমাবেশ
  • টুঙ্গিপাড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, সাঁজোয়া যানে সেনাবাহিনী
  • অফিস না করেও বেতন-ভাতা নিচ্ছেন বশেমুরবিপ্রবি কর্মকর্তা হীরা!
  • শেখ হাসিনার শাস্তি দাবিতে গোপালগঞ্জে বিএনপির বিক্ষোভ