শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় চলে গেলেন ২ মিউজিশিয়ান

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দেশের সংগীতাঙ্গনের দুই পরিচিত মুখ প্যাড ও পার্কাসন বাদক হানিফ (৪১) এবং প্যাড বাদক পার্থ গুহ (৫০)।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কনটেইনারবাহী লরি ও মাইক্রোবাসের সংঘর্ষে দুজনের মৃত্যু হয়।

নিহত দুজন মিউজিশিয়ান ছিলেন।

শনিবার (১৩ মার্চ) ভোর ৫টা ২৫ মিনিটে চট্টগ্রামের মীরসরাই উপজেলার সোনাপাহাড় এলাকায় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটেছে।

একই দুর্ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন। এ ছয়জনের মধ্যে লুৎফর ও বিউটি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

হাইওয়ে পুলিশের জোরারগঞ্জ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো.ইছহাক জানান, চালকসহ ৮ জন নিয়ে ঢাকা থেকে একটি মাইক্রোবাস কক্সবাজার যাচ্ছিল। আর লরি ছিল ঢাকামুখী।

মীরসরাইয়ের সোনাপাহাড় এলাকায় বিশ্বরোডের মুখে ইউটার্নে লরিটি মহাসড়কের ঢাকামুখী অংশ অতিক্রম করে চট্টগ্রামমুখী অংশে ঢুকে যায়। এ সময় চট্টগ্রামমুখী মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হয়। পুলিশ ও স্থানীয়রা মিলে মাইক্রোবাসের চালকসহ আট যাত্রীকে স্থানীয় মাস্তাননগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখানে পার্থ প্রতীমকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। গুরুতর আহত তিনজনকে চমেক হাসপাতালে নেওয়া হয়।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, আহত তিনজনের মধ্যে হানিফ আহমেদকে হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিউটি ও লুৎফর হাসপাতালের ২০ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসক জানিয়েছেন।

ফায়ার সার্ভিসের মীরসরাই স্টেশন অফিসার জসিম উদ্দিন জানান, লরির ধাক্কায় মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে গেছে। লরি এবং মাইক্রোবাস মহাসড়ক থেকে সরিয়ে নেয়া হয়েছে।

লরিটি পুলিশ আটক করেছে। তবে লরির চালক কাউকে পাওয়া যায়নি বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশের এসআই ইছহাক।

চট্টগ্রাম মঞ্চ সংগীতশিল্পী সংস্থার সভাপতি আলাউদ্দিন তাহের বলেন, ঢাকা থেকে কক্সবাজারে একটি প্রোগ্রামে অংশ নেয়ার জন্য যাচ্ছিলেন। দুর্ঘটনায় দু’জন মারা গেছেন। এদের মধ্যে পার্থ অক্টোপ্যাড বাজাতেন। হানিফ অক্টোপ্যাড-ড্রাম বাজাতেন। আহত হয়েছেন সংগীতশিল্পী বিউটিও।

নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?

সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েক দিনের ব্যবধানে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন এক তরুণী। হিজাববিস্তারিত পড়ুন

কারিনা কায়সার আর নেই, বাবাই দিলেন মেয়ের মৃত্যুর খবর

কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্নাবিস্তারিত পড়ুন

নির্বাচনে পরাজয়ের পর রাজনীতি ছাড়ার ঘোষণা রাজ চক্রবর্তীর

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন পরিচালক ও অভিনেতাবিস্তারিত পড়ুন

  • এক হাসিতে বিশ্বজয়, ট্রাকের হেলপার থেকে স্কুলের বারান্দায়
  • বাবা কারাগারে, মুখ খুললেন পূজা চেরি
  • বিএনপির ঘরে ‘চমক’
  • নির্বাচনের আগে পুলিশের মামলায় ফাঁসলেন বিজয়
  • ‘ফেইসবুক ইনকামে লাল বাত্তি, তাই ফুটপাত ব্যাংক খুলে বসলাম’
  • দেশে ফিরলেও হদিস নেই অভিনেতা আলভীর, গ্রেপ্তার অভিযানে পুলিশ
  • নায়িকা বানানোর আশ্বাসে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার হিরো আলম
  • আইয়ুব বাচ্চু-ববিতাসহ একুশে পদক পাচ্ছেন যারা
  • তাকে বিয়েতে রাজি করাতে আত্মহত্যার চেষ্টা করেছিল সালমান: দাবি সামিরার
  • সালমান শাহর স্ত্রী সামিরা ও ডনের দেশত্যাগে আদালতের নিষেধাজ্ঞা জারি
  • বিচ্ছেদ গুঞ্জনে দেব ও রুক্মিণী
  • ছিলেন আ.লীগের মনোনয়ন প্রত্যাশী, এবার বিএনপির সমাবেশে অভিনেত্রী অপু বিশ্বাস