বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

চলতি বছর মুক্ত বাণিজ্য চুক্তি আলোচনা শুরু করবে বাংলাদেশ-থাইল্যান্ড

চলতি বছর মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আলোচনা শুরু করার প্রতিশ্রুতি দৃঢ় করেছে বাংলাদেশ ও থাইল্যান্ড।
সম্প্রতি ব্যাংককে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং থাই প্রধানমন্ত্রী সেরেথা থাভিসিনের দ্বিপাক্ষিক বৈঠকের পর দুই দেশ একটি লেটার অব ইনটেন্ট (এলওআই) স্বাক্ষর করে। এরপরই এই ঘোষণা দেওয়া হয়।

চুক্তিটি দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক জোরদার ও বাণিজ্য সম্পর্ক বাড়ানোর পারস্পরিক অভিপ্রায়ের বহিঃপ্রকাশ।

এছাড়াও বৈঠকে এফটিএ আলোচনার পাশাপাশি দুই দেশের সরকার প্রধানদের উপস্থিতিতে একটি অতিরিক্ত চুক্তি ও তিনটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের স্বাস্থ্যসেবা খাতে থাই বিনিয়োগের গুরুত্বের ওপর জোর দিয়েছেন। তিনি হাসপাতাল ও চিকিৎসা সুবিধায় বিনিয়োগ অনুসন্ধানেরও আহ্বান জানিয়েছেন। পাশাপাশি বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চল এবং হাই-টেক পার্কগুলোতে থাই বিনিয়োগের আহ্বান জানিয়ে দুই দেশের সহযোগিতার ওপর জোর দিয়েছেন।

যৌথ সংবাদ সম্মেলনে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরের বিষয় তুলে ধরেন। এতে উভয় দেশের কর্মকর্তারা খুব সহজে যাতায়াত করতে পারবেন।

বৈঠকে জ্বালানি সহযোগিতার সম্ভাবনা অন্বেষণের জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। থাইল্যান্ডকে এই সেক্টরে বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে উপস্থাপন করা হয়েছে।

শুল্ক সংক্রান্ত বিষয়ে সহযোগিতা ও পারস্পরিক সহায়তা সংক্রান্ত আরেকটি সমঝোতা স্মারক স্বাক্ষর নিয়েও আলোচনা হয়েছে যার মাধ্যমে শুল্ক ব্যবস্থা ও বাণিজ্য সক্ষমতা আরও বাড়ানো হবে।

তদুপরি, পর্যটন ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে আরেকটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে, যা বাংলাদেশের পর্যটন খাতকে উন্নত করার জন্য থাই দক্ষতা এবং সর্বোত্তম পন্থাকে কাজে লাগানোর প্রচেষ্টার প্রতিফলন।

একই রকম সংবাদ সমূহ

ধর্ম, বর্ণ, পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানেবিস্তারিত পড়ুন

১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি

বহর আধুনিকায়ন ও আন্তর্জাতিক রুট সম্প্রসারণের লক্ষ্যে ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসেরবিস্তারিত পড়ুন

পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল

নেপালের প্রাদেশিক নির্বাচনে পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিংবিস্তারিত পড়ুন

  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • ওসি রাকিবুলের ভাইরাল অডিওর কণ্ঠ নিশ্চিত, তথ্য পাচার নিয়ে তদন্ত: ডিবিপ্রধান
  • দিল্লিতে মোদি-ত্রিবেদীর বৈঠক ঘিরে নানা প্রশ্ন গুঞ্জন, আলোচনায় বাংলাদেশ
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান
  • চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী