মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

চাঁদপুরে ইলিশের বদলে জালে ধরা পড়ছে বড় বড় পাঙ্গাস

মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে নদীতে মাছ ধরতে নেমেছেন জেলেরা। কিন্তু ইলিশের বদলে জেলেদের জালে ধরা পড়ছে বড় বড় পাঙাশ। এতে জেলেরা খুশি। আজ শনিবার ভোরে চাঁদপুর সদর উপজেলার হরিণা ফেরিঘাট এলাকায় গেলে বেশ কয়েকজন জেলে এই খবর জানান।

হরিণা এলাকার জেলে আবদুর রাজ্জাক বলেন, আজ ভোরে নেমে সকাল আটটা পর্যন্ত মেঘনা নদী থেকে প্রায় ছয় কেজি ওজনের একটি পাঙাশ ও ছয়টি ইলিশ তাঁর জালে উঠে। এতে খরচ উঠলেও বেশি একটা লাভ হবে না।

হানার চর এলাকার জেলে আবদুর রহমান বলেন, ‘আমার জালে সাত থেকে আট কেজি ওজনের দুইটা পাঙাশ ছাড়া বড় আকারের একটি গ্রাসকাপ এবং পাঁচ থেকে ছয় কেজি ইলিশ উঠেছে। আমরা খুশি।’

জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী বলেন, গতকাল শুক্রবার রাত ১২টার পর থেকে নদীতে মাছ ধরতে নেমেছেন চাঁদপুরের ৫১ হাজার জেলে। তাদের দাবি, নদীতে প্রচুর ইলিশ পাওয়া যাচ্ছে। কারণ, এবার তাদের মা ইলিশ রক্ষা অভিযান সফল হয়েছে। তাদের অভিযান সফল করতে জেলা প্রশাসন গঠিত টাস্কফোর্স দল, নৌ বাহিনী, কোস্টগার্ড, নৌ পুলিশ ও জেলা পুলিশ যৌথ ও পৃথক দিনরাত ব্যাপক অভিযান পরিচালনা করে।

নৌ পুলিশের চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান বলেন, মা ইলিশ রক্ষায় চাঁদপুর অঞ্চলে গত ২২ দিনে ৬ হাজার ৭৮৯ কেজি ইলিশসহ ১ হাজার ১৮৯ জন জেলেকে আটক করে। এ সময় ৪০ কোটি ৫০ লাখ ৮৭ হাজার ৮৭৭ মিটার কারেন্ট জাল, ৪৮১টি নৌকা, ৮টি ট্রলার ও ৪টি স্পিডবোট জব্দ করে।

৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত মা ইলিশ রক্ষায় মাছ ধরায় নিষেধাজ্ঞা ছিল।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক