বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

চাঁদাবাজি–দুর্নীতিমুক্ত দেশ গড়ার অঙ্গীকার গাজী নজরুল ইসলামের

এবিএম কাইয়ুম রাজ : সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নূরনগর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ নভেম্বর ২০২৫) বিকেল ৪টায় নূরনগর নবীব সংঘ ক্লাব মাঠে ইউনিয়ন শাখার আয়োজনে এ অনুষ্ঠান হয়।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া জনসভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আমির ডা. আলহাজ্ব মো. রুহুল আমিন। পরিচালনা করেন ইউনিয়ন সেক্রেটারি আলহাজ্ব শেখ লিয়াকত হোসেন বাবু।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-০৪ আসনের সাবেক সংসদ সদস্য ও জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী গাজী নজরুল ইসলাম। তিনি বলেন, “জামায়াত ক্ষমতায় গেলে চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত দেশ গড়া হবে। দেশে দখলবাজি ও অনিয়ম চলবে না। দখল–চাঁদাবাজিমুক্ত দেশ গড়তে সবার ত্যাগ ও আন্তরিকতা প্রয়োজন।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতের সূরা সদস্য আব্দুল জলিল, সূরা সদস্য মাওলানা আব্দুল মজিদ (ইসলামাবাদ), উপজেলা আমির মাওলানা আব্দুর রহমান, নায়েবে আমির মাওলানা মঈনুদ্দিন আহমেদ, উপজেলা সেক্রেটারি মাওলানা গোলাম মোস্তফা, সরকারি সেক্রেটারি মহাসিন আলম, যুব বিভাগের সভাপতি সাইদী হাসান বুলবুল, কর্মপরিষদ সদস্য ডা. ইমাম হাসান প্রমুখ।

এছাড়া উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতের নায়েবে আমির মজিবুর রহমান, সহকারী সেক্রেটারি আশরাফুল আলম, বাইতুল মাল সম্পাদক আলহাজ্ব আবুল হোসেন, অফিস সম্পাদক মো. আবু বকর, বিজ্ঞান–তথ্য সম্পাদক গাজী নজরুল ইসলাম, প্রচার ও মিডিয়া সম্পাদক মো. ফারুক হোসেন, পেশাজীবী সংগঠনের সভাপতি প্রভাষক ডা. আব্দুল্লাহ ইবনে ওয়াজেদ, যুব জামায়াতের সভাপতি মো. হাসানুল বান্না, শ্রমিক কল্যাণের সভাপতি নূর আলম, মাওলানা আব্দুল হান্নানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

একই রকম সংবাদ সমূহ

সুন্দরবন ঘিরে জীবনযুদ্ধে এগিয়ে উপকূলের নারীরাও

সাতক্ষীরার শ্যামনগর বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলের এমন একটি জনপদ, যার জীবন ও জীবিকাবিস্তারিত পড়ুন

বিপুল অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের নানা ভাই বাহিনীর ১২ ডাকাতের আত্মসমর্পণ

সুন্দরবনের কুখ্যাত নানা ভাই বাহিনীর প্রধান জাহাঙ্গীর মোড়ল ওরফে রহমতসহ ১২ সক্রিয়বিস্তারিত পড়ুন

উপকূল অঞ্চলের মানুষের কর্মসংস্থানে এলজির ভ্যান বিতরণ

সাতক্ষীরার উপকূলীয় এলাকার মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি ও তাঁদের আর্থিকভাবে স্বাবলম্বী করতেবিস্তারিত পড়ুন

  • শ্যামনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • শ্যামনগরে নেতৃত্ব উন্নয়ন ও সাংগঠনিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ
  • শ্যামনগরে নারী অধিকার ও জেন্ডার সমতা বিষয়ক সচেতনামূলক কর্মশালা
  • শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়ন জনপ্রতিনিধির সাথে অনগ্রসর সম্প্রদায়ের সংলাপ অনুষ্ঠিত
  • অনৈতিক সম্পর্কের কথা জেনে ফেলায় প্রলোভন দেখান এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরায় তাপপ্রবাহকালীন স্বাস্থ্যঝুঁকি ও আগাম প্রস্তুতি বিষয়ক মহড়া
  • শ্যামনগরের বুড়িগোয়ালিনীতে স্থানীয় অভিযোজন পরিকল্পনা প্রণয়ন কর্মশালা
  • এলজি অ্যাম্বাসেডর ২০২৬ মনোনীত শ্যামনগরের হাবিবুল্লাহ আল মামুন
  • বন্ধ মৌসুমে সুন্দরবনের নদীতে মাছ ধরার সময় ৪ জেলে আটক
  • সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু
  • দুই বছর পরও শেষ হয়নি সাতক্ষীরা কারাগার থেকে পালানোর অধ্যায়, ধরা পড়লেন আরও দুই বন্দী
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল