সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

চিকিৎসকদের আন্দোলনে ‘অচল’ বেসরকারি হাসপাতাল, ভোগান্তি চরমে

চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস ও অপারেশন বন্ধের কর্মসূচিতে কার্যত অচল হয়ে পড়েছে দেশের সব বেসরকারি হাসপাতালের কার্যক্রম। এতে রোগীদের ভোগান্তিও চরমে পৌঁছেছে।

সেন্ট্রাল হাসপাতালের দুই চিকিৎসকের মুক্তির দাবিতে তিন দিনের কর্মসূচির দ্বিতীয় দিন কোনো ব্যক্তিগত চেম্বারে রোগী দেখা ও অপারেশন করছেন না ডাক্তাররা। এতে বেসরকারি হাসপাতালের বেশিরভাগ কার্যক্রম বন্ধ হয়ে আছে।

রাজধানীর বিভিন্ন বেসরকারি হাসপাতাল সূত্রে জানা যায়, দূর-দূরান্ত থেকে রোগী এসে সেবা না পেয়ে পড়ছেন বিপাকে। অনেকেই অন্যান্য হাসপাতালে গিয়েও দেখেন একই অবস্থা। শেষমেষ ফিরে গেছেন বহু রোগী। এতে রোগী ও তাদের স্বজনদের ভোগান্তি চরমে পৌঁছেছে।

জানা গেছে, সবচেয়ে বেশি বিড়ম্বনার শিকার হচ্ছেন সার্জারির রোগীরা। কারণ আন্দোলনের অংশ হিসেবে বেসরকারি হাসপাতালে অপারেশনও করছেন না চিকিৎসকরা। এমনকি ডাক্তারের অভাবে বহু হাসপাতালে জরুরি টেস্টও হচ্ছে না।

রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মা ও নবজাতকের মৃত্যুর ঘটনায় হওয়া মামলায় গ্রেফতার হয়েছেন দুই চিকিৎসক। তাদের মুক্তির দাবিতেই এ কর্মসূচি পালন করছেন চিকিৎসকরা।

একই রকম সংবাদ সমূহ

নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে মার্কিনবিস্তারিত পড়ুন

প্রতি লিটারে জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও ফ্রেইট চার্জবিস্তারিত পড়ুন

গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা

জাতীয় সংসদের অফিসিয়াল প্যাড, সাদা কাগজ কিংবা লাল-কালো কালির আঁচড়-প্রতিটি পাতাতেই যেনবিস্তারিত পড়ুন

  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার
  • আওয়ামী লীগের দোসররা নাশকতার পথ বেছে নিয়েছে: রেল প্রতিমন্ত্রী
  • বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী
  • নতুন সংবিধানের মধ্যে যাওয়ার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
  • জানুয়ারিতে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি মাছউদ
  • বাণিজ্য-বিনিয়োগে বাংলাদেশের অন্যতম বড় অংশীদার চীন: ইসমাইল জবিউল্লাহ
  • হত্যার পরদিন অপ্রতিমের মা ড. নাহিদার সঙ্গে দেখা করে খুনিরা
  • অপ্রতিম হত্যাকাণ্ডে ৪ আসামি গ্রেপ্তার, তারা অপরাধ স্বীকার করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • জাতিসংঘে যতদিন প্রয়োজন ততদিনই সফর করবেন প্রধানমন্ত্রী: পররাষ্ট্র সচিব
  • ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের ঘটনা ‘বিচ্ছিন্ন ঘটনা’: স্বরাষ্ট্রমন্ত্রী
  • অপ্রতিমকে হত্যার লোমহর্ষক বর্ণনা উঠে এল আসামিদের জবানবন্দিতে
  • ‘নিজের ফাঁদেই আটকা ভারত’: বাংলাদেশকে পাকিস্তান না ভাবার সতর্কবার্তা শেখর গুপ্তের