শনিবার, জুলাই ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

চীনে ভিড়ের মধ্যে গাড়ি ঢুকে ৩৫ জন নিহত

চীনে একটি স্টেডিয়ামের বাইরে ভিড়ের মধ্যে গাড়ি ঢুকে অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪৩ জন। স্থানীয় সময় সোমবার (১১ নভেম্বর) ভোরে দেশটির দক্ষিণাঞ্চলীয় ঝুহাই শহরে এই ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, ৬২ বছর বয়সী এক ব্যক্তি গাড়ি চালিয়ে ঝুহাই স্পোর্টস সেন্টারে একটি নিয়মিত হাঁটার পথে উপস্থিত জনগণের ওপর হামলা করেন। এর পরপরই ফ্যান নামে সন্দেহভাজন ওই গাড়িচালক পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে তাকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ফ্যান নিজেও আত্মহত্যার চেষ্টা করে গুরুতর আহত হন এবং বর্তমানে কোমায় রয়েছেন।

প্রাথমিক তদন্তে জানা গেছে, সন্দেহ করা হচ্ছে, বিয়েবিচ্ছেদের পর সম্পত্তিবিষয়ক হতাশা থেকে এই আক্রমণ চালিয়েছেন ফ্যান। তবে, কোমায় থাকার কারণে তাকে জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয়নি।

বর্তমানে ঝুহাই শহরে অনুষ্ঠিত হচ্ছে চীনের অন্যতম বৃহৎ নাগরিক ও সামরিক বিমান প্রদর্শনী ‘এয়ারশো চায়না’। এর মধ্যেই এমন মর্মান্তিক হামলার ঘটনা ঘটলো। যদিও এই হামলার সঙ্গে প্রদর্শনীটির কোনো সম্পর্ক রয়েছে কি না, তা এখনো পরিষ্কার নয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্টেডিয়ামের চারপাশে হাঁটার জন্য অনেক মানুষ উপস্থিত হয়েছিলেন। এমন সময় হঠাৎ গাড়িটি দ্রুতগতিতে তাদের ওপর চালিয়ে দেওয়া হয়। আহতদের মধ্যে বেশিরভাগই বয়স্ক মানুষ হলেও বেশ কিছু কিশোর-কিশোরী এবং শিশুও রয়েছে।

এ ঘটনায় গভীর দুঃখপ্রকাশ করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি আহতদের চিকিৎসার জন্য সর্বোচ্চ চেষ্টা চালানোর নির্দেশ দিয়েছেন এবং হামলাকারীকে কঠোর শাস্তি দেওয়ার আশ্বাস দিয়েছেন। ঘটনা তদন্তে একটি দল পাঠিয়েছে কেন্দ্রীয় সরকারও।

সূত্র: বিবিসি

একই রকম সংবাদ সমূহ

প্রবাসী কার্ড চালু হচ্ছে চলতি মাসেই, মিলবে যেসব সুবিধা

দেশে ও বিদেশে নানামুখী ভোগান্তিতে থাকা প্রবাসী বাংলাদেশিদের জন্য চলতি মাসেই চালুবিস্তারিত পড়ুন

সেমিফাইনালে কে কার মুখোমুখি, খেলা কখন

অবশেষে শেষ হলো কোয়ার্টার ফাইনালের লড়াই। তবে অঘটন দেখেনি ২০২৬ বিশ্বকাপ! ফিফাবিস্তারিত পড়ুন

সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ ইংল্যান্ড

বিশ্বকাপের শিরোপা ধরে রাখার মিশনে আরও এক ধাপ এগিয়ে গেল আর্জেন্টিনা। রুদ্ধশ্বাসবিস্তারিত পড়ুন

  • ৫ বছরে বিদেশে ১ কোটি দক্ষ কর্মী প্রেরণের পরিকল্পনা সরকারের
  • বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠক, নিরাপত্তা ও রোহিঙ্গা ইস্যুতে জোর
  • জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান, উপ-স্থায়ী প্রতিনিধি ওয়াহিদুজ্জামান
  • ইরানের নাজাফে খামেনির জানাজায় লাখো মানুষের ঢল
  • বাংলাদেশিদের জন্য খুললো মালয়েশিয়ার শ্রমবাজার
  • খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
  • খামেনির জানাজায় হাজির নিহত আহমাদিনেজাদ!
  • ‘ফিলিস্তিনিদের জন্য অনুভব না থাকলে সে মানুষ নয়’
  • সৌদির প্রতিনিধিদের সুরা আল ইমরানের ১৩ নম্বর আয়াত শোনাল ইরান
  • চূড়ান্ত হলো শেষ ষোলোর লাইনআপ, দেখে নিন কবে কখন কোথায় ম্যাচ
  • আর্জেন্টিনাকে কাঁপিয়ে হারল কেপ ভার্দে
  • খামেনির রাষ্ট্রীয় জানাজায় যোগ দিচ্ছেন যেসব বিশ্বনেতা