শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

চীনের অদ্ভুত প্রথা ‘ভূত বিয়ে’

সামাজিক ও ধর্মীয়ভাবে প্রাচীনতম প্রথা বিয়ে। বহুকাল ধরে চলে আসা এই প্রথার মাধ্যমে একজন নারী ও পুরুষ একত্রে বসবাস করেন। কিন্তু চীনে এই বিয়ে নিয়েই রয়েছে অদ্ভুত এক প্রথা। যেখানে মৃত ব্যক্তির সঙ্গে বিয়ে দেওয়া হয়।
মূলত মৃত ব্যক্তিরও একজন সঙ্গীর প্রয়োজন-এই ধরণা থেকেই প্রথাটি পালিত হয়ে আসছে দেশটিতে।

অসমর্থিত এই কুসংস্কারটিতে এখনো বিশ্বাস করেন চীনের কিছু অঞ্চলের মানুষ।

সাউথ চায়না মনিং পোস্ট।

ভূত বিয়ের প্রথাটি চালু হয়েছিল খ্রিষ্টপূর্ব (২২১-২০৭) সময়কালে অর্থাৎ ৩০০০ বছর আগে। কিছু বয়স্ক চীনা এখনো বিশ্বাস করেন-মানুষ যদি তাদের ইচ্ছা পূরণ না করে মারা যায় তারা শান্তিতে বিশ্রাম পাবে না এবং জীবিতদের তাড়না দিতে ফিরে আসবে। অর্থাৎ মৃতদের মধ্যে কেউ যদি অবিবাহিত থাকে তবে তার আত্মা শান্তি পাবে না। দেশটির উত্তর চীনে, শানসি, শানডং এবং হেবেই প্রদেশে এই প্রথা সবচেয়ে বেশি প্রচলিত। এই অঞ্চলগুলোতে সাধারণত দুই ধরনের ভূতের বিয়ে হয়ে থাকে। প্রথম প্রথায় এমন দম্পতিরা রয়েছে যারা বাগদানের আগে বা বাগদানের পরে মারা গেছে। মূলত তাদের বিয়েন স্বপ্নটি অপূর্ণ থাকায় আত্মীয়স্বজন একটি বিয়ে অনুষ্ঠানের আয়োজন করেন এবং তাদের একসঙ্গে কবর দেন।

আরেকটি দৃশ্য হলো, এমন ব্যক্তিদের জড়িত যারা বিয়েবন্ধনে আবদ্ধ হয়নি। একে অপরকে জীবনে জানে না। কিন্তু ম্যাচমেকারের মাধ্যমে মরণোত্তর মিলিত হয়। তবে দ্বিতীয় অনুষ্ঠিত বিয়েতে মোটামুটি রমরমা ব্যবসা চলে। কেননা, যারা মৃত বর বা কনের সন্ধান করে দেন তারা পারিশ্রমিক হিসাবে দেড় লাখ ইউয়ান উপার্জন করেন।

একই রকম সংবাদ সমূহ

মার্কিন-ভারত সম্পর্কে নতুন বাধা ট্রাম্পের নিষেধাজ্ঞা বিল

রাশিয়ার তেল ও গ্যাস কেনা অব্যাহত রাখা দেশগুলোর ওপর ১০০ শতাংশ পর্যন্তবিস্তারিত পড়ুন

সৌদি আরব রক্ষায় ‘যেকোনো কিছু’ করতে প্রস্তুত পাকিস্তান : আইএসপিআর প্রধান

সৌদি আরবের সুরক্ষায় পাকিস্তান সশস্ত্র বাহিনী ‘যেকোনো পর্যায়ে’ যেতে প্রস্তুত বলে প্রতিশ্রুতিবিস্তারিত পড়ুন

ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের প্রধানমন্ত্রী, স্বাগত জানালেন মন্ত্রীরা

থিম্পু যাওয়ার পথে ঢাকায় যাত্রাবিরতি করেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে। শুক্রবার (১৮বিস্তারিত পড়ুন

  • পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
  • বাণিজ্যে ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অংশীদার এখন যুক্তরাষ্ট্র
  • আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে ট্রাম্প, ক্ষুব্ধ যুক্তরাজ্য
  • ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!
  • ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা
  • ইয়েমেনের লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুতিরা
  • সাত বছর পর ভারতে যাচ্ছেন শি জিনপিং, কাটল কূটনৈতিক জল্পনা
  • যেসব অভিযোগের ভিত্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
  • হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান
  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল
  • যুক্তরাষ্ট্রে প্লেন বিধ্বস্ত, অনেকে হতাহত