বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

চুয়াডাঙ্গায় গ্রামবাসীর হামলায় মাথা ফেটে রক্তাক্ত হলেন ইউএনও

চুয়াডাঙ্গার জীবননগর কাটাপোল গ্রামে ইটভাটার মাটি টানা ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে এক বাইসাইকেল আরোহী নিহত হয়। এ ঘটনায় পরিদর্শনে গেলে বিক্ষুব্ধ গ্রামবাসীর হামলার শিকার হয়েছেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মুনিম লিংকন।

মঙ্গলবার (১৬ মার্চ) বেলা সোয়া ১টার দিকে এ ঘটনা ঘটে।

সেসময় আহত অবস্থায় ইউএনওকে উদ্ধার করে জীবননগর থানা পুলিশ।
উদ্ধারের পর উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনে এনে তাকে চিকিৎসা দেওয়া হয়।

এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শনে যান চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু তারেক এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহাঙ্গীর আলম।

বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সার্বিক পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে।

এলাকাবাসী জানান, কাটাপোল গ্রামের মাঠ থেকে মাটি ও বালি উত্তোলন করে দেদারছে ইটভাটায় বিক্রি করছে একটি মহল। এ মাটি নেওয়ার সময় প্রতিদিন অর্ধশত ট্রাক্টর ওই রাস্তা দিয়ে বেপরোয়া গতিতে চলাচল করে। এনিয়ে এলাকাবাসী চরম বিক্ষুব্ধ ছিলেন। এর প্রতিকার চেয়ে গ্রামবাসী প্রশাসনের কাছে আবেদন করে।

আবেদনের পরিপ্রেক্ষিতে জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মুনিম লিংকন চারদিন আগে দুইজন ট্রাক্টর চালককে ৭০ হাজার টাকা জরিমানা করেন।

এ অবস্থার মধ্যে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার শংকরহুদা-বাথানগাছি গ্রামের মঈদুল ইসলাম (৩৪) তার ৭ বছরের শিশু সন্তান রাসেলকে নিয়ে বাইসাইকেলে শ্বশুরবাড়ি জীবননগর উপজেলার নতুন চাকলা গ্রামে যাচ্ছিলেন।
পথিমধ্যে কাটাপোল গ্রামে দক্ষিণ পাড়ায় তারা পৌঁছালে ট্রাক্টরের ধাক্কায় বাবা-ছেলে আহত হয়। দুর্ঘটনায় মঈদুলের মাথার ঘিলু বের হয়ে যায়। কিছুক্ষণ পরেই মঈদুল ইসলামের মৃত্যু হয়। বাবাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ গ্রামবাসী সড়ক অবরোধ করে রাখে।

জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মুনিম লিংকন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে যাবার পর গাড়ি থেকে নামার সাথে সাথে দু’শতাধিক লোক তাকে ঘিরে ধরেন। এসময় বিক্ষুদ্ধ জনতা তার ওপর হামলা চালায়। এসময় তিনি প্রাণ বাঁচাতে দৌড় দিলে বিক্ষুব্ধ লোকজন ইউএনওকে লক্ষ করে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে। এসময় একটা ইট তার মাথায় লাগে মাথা থেকে রক্ত বের হতে শুরু করে। অবস্থার ভয়াবহতা বুঝতে পেরে তিনি পার্শ্ববর্তী জমির উদ্দিনের বাড়িতে আশ্রয় নেন। এসময় বিক্ষুব্ধ লোকজনও ওই বাড়িতেও হামলা চালায়। খবর পেয়ে জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মো. হাফিজুর রহমান দ্রুত ঘটনাস্থলে দিয়ে বিক্ষুব্ধ লোকজনকে শান্ত করেন এবং অবরুদ্ধ থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে কৌশলে উদ্ধার করে তার বাসভবনে নেন।

জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মো. হাফিজুর রহমান জানান, তিনি খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখেন তিন শতাধিক মানুষ ইউএনওকে অবরুদ্ধ করে রেখেছে। বিক্ষুব্ধ লোকজন খুবই উত্তেজিত ছিল। আমি কৌশলে ইউএনওকে উদ্ধার করে তার বাসভবনে নিয়ে আসি এবং চিকিৎসার ব্যবস্থা করি।

জীবননগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে পৌঁছানোর ৫ মিনিট আগে আমি ওখানে পৌঁছাই। আমি বিক্ষুব্ধ লোকজনকে শান্ত করার চেষ্টা করি। এসময় ইউএনও মহোদয় গাড়ি থেকে নামার পরই উত্তেজিত লোকজন তাঁর ওপর হামলা চালান।

জীবননগর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সেলিনা আখতার সুমি জানান, ইটের আঘাতে ইউএনও মাথায় আঘাত লেগেছে। তবে তিনি আশঙ্কামুক্ত।

নাম প্রকাশ না করার শর্তে গ্রামের অনেকেই জানান, কাটাপোল গ্রামের শাখাওয়াতসহ একটি সংঘবদ্ধ চক্র বেশ কিছু দিন থেকে এলাকার বিভিন্ন জমি হতে মাটি কেটে ইটের ভাটায় বিক্রি করে আসছিল। প্রতিদিন ৫০-৬০ টি ট্রাক বেপরোয়া গতিতে মাটি আনা-নেওয়া করতো। এতে ওই এলাকার লোকজন চরম ক্ষুব্ধ ছিল।
সৌজন্যে: সময় টিভি নিউজ।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক