শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

চুয়াডাঙ্গায় ভুট্টাক্ষেত থেকে দুই বৃদ্ধের লাশ উদ্ধার

চুয়াডাঙ্গার দর্শনা থানার পরাণপুর গ্রামের মাঠের আলাদা দুটি স্থান থেকে দুই বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বেলা ১২টার দিকে গ্রামের বেতেগাড়ি মাঠ ও ঘরাভাঙ্গা বেড়ার মাঠ থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। এরমধ্যে একটি লাশের পাশ থেকে বিষের বোতল উদ্ধার করেছে পুলিশ।

নিহতেরা হলেন দর্শনা থানা এলাকার সড়াবাড়িয়া গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে শওকত আলী (৬৫) ও পরাণপুর গ্রামের মৃত গোলাম জোয়ার্দ্দারের ছেলে হাফিজুর রহমান জোয়ার্দ্দার (৫৬)।

দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) এএইচএম লুৎফুল কবীর জানান, পরাণপুর মাঠের কৃষকদের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। ধারণা করা হচ্ছে, শওকত আলী বিষপানে আত্মহত্যা করেছে এবং হাফিজুর রহমান জোয়ার্দ্দার মাঠে ঘাস কাটার সময় স্ট্রোক করে পড়ে যায়। এসময় তার হাতের কাস্তেতে কপালে ক্ষত সৃষ্টি হয়।

ওসি আরো জানান, নিহতদের মধ্যে শওকাত আলী গত শনিবার বাড়ি থেকে রাগারাগি করে বেরিয়ে যায় এবং হাফিজুর রহমান রবিবার দুপুরে ঘাস কাটার কথা বলে বাড়ি থেকে বের হয়।

লাশ দুটি ভূট্টাক্ষেতের মধ্যে পড়ে থাকায় দীর্ঘসময় বিষয়টি কারো নজরে আসেনি।

একই রকম সংবাদ সমূহ

কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক

যশোরের মনিরামপুর উপজেলার কুলটিয়া ইউনিয়নে কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগে দুইবিস্তারিত পড়ুন

তারেক রহমানের দিল্লি সফর কেন এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে?

চলতি মাসের শুরুতে ভারতের রাষ্ট্রপতির দপ্তর থেকে পাঠানো একটি বার্তা দ্রুত কূটনীতিকবিস্তারিত পড়ুন

নারীদের উন্নয়ন হলে দেশ এগিয়ে যাবে : সমাজকল্যাণ মন্ত্রী

সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, নারীদের উন্নয়নবিস্তারিত পড়ুন

  • রংপুরে চার খুনের আলামত ধুয়েমুছে ফেলা হয়নি: আরএমপি
  • অনুমোদন পেলে বৃহস্পতিবারের মধ্যে পে-স্কেলের প্রজ্ঞাপন, কার বেতন কেমন বাড়ছে?
  • চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে একসঙ্গে পাঁচ শিশুর মৃত্যু
  • আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ
  • সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
  • ৪ হাজার এসআই, ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • ধর্ষণের আলামত মেলেনি তবে ময়নাতদন্তে মিললো চাঞ্চল্যকর তথ্য
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন
  • বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার
  • দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়ন করা হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী
  • প্রধানমন্ত্রী ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন: মঈন খান