শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সাতক্ষীরায় মহিলা আ.লীগের কম্বল বিতরণ

অমর একুশে ফেব্রুয়ারি ২০২২ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও অসহায় শীতার্ত মানুৃষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।

সোমবার (২১ ফেব্রুয়ারি) বিকালে সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিট ভবনে সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামী লীগের আয়োজনে জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইসমত আরা’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার চেয়ারম্যান, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সদস্য ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোৎস্না আরা।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রোকসানা পারভীন, সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মাহফুজা রুবি, পৌরসভার মহিলা কাউন্সিলর রাবেয়া পারভীন, রুমা রানী বরকন্দাজ, দপ্তর সম্পাদক তহমিনা ইসলাম সিম্মি প্রমুখ।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি হালিমা খাতুন, সদস্য রেবেকা পারভীন রিক্তা, মমতাজ বেগম, মনোয়ারা খাতুন, মোসলেমা খাতুন, নিলুফা বেগম, ঝরনা, আকলিমা খাতুন লিমা, তৈয়্যেবা ও রওনকসহ সাতক্ষীরা জেলা, উপজেলা ও পৌর মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

মনসা ও বিশ্বকর্মা পূজায় সাতক্ষীরা পলাশপোল মনসাতলায় বটবৃক্ষের নিচে মিলনমেলা

শুরু হলো হিন্দু ধর্মালম্বীদের মনসা পূজা ও বিশ্বকর্মা পূজা, সাতক্ষীরা শহরের পলাশপোলবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন

সাতক্ষীরায় নানা আয়োজনের মধ্য দিয়ে কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উদযাপন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান

ডেঙ্গুর প্রকোপ প্রতিরোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

  • ‘আমি এখনো জামায়াতের’ : এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরা পাউবো -২ এর প্রকৌশলী আশিকুর রহমানের বিদায় সংবর্ধনা
  • “সতীনের সাথে সংসার করা যায় কিন্তু লবণ পানি নিয়ে সংসার করা যায় না”
  • বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়
  • সাতক্ষীরার রসুলপুরে ট্রি অফ লাইফ এর উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
  • সাতক্ষীরাতে প্রাক্তন আরসিদের নিয়ে সমাবেশ
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান
  • নারীর কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে সাতক্ষীরায় জেন্ডার ট্রান্সফরমেশনমূলক সংলাপ
  • সাতক্ষীরায় অধিকার ও জবাবদিহিতা নিশ্চিতে শিবপুরে ‘নারীর আদালত’
  • চেতনার বাতিঘর নজরুল: সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে সেমিনার ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার পি কে ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদী কমিটি গঠন উপলক্ষ্যে সাধারণ সভা
  • শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত