শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ছক্কা মেরেই মৃত্যুর কোলে ক্রিকেটার, দেখুন ভিডিও

ক্রিজের মধ্যে এক পা এগিয়ে গিয়ে ছক্কা হাঁকালেন ব্যাটার। তার পরেই লুটিয়ে পড়লেন মাটিতে। ক্রিকেট খেলতে খেলতেই মৃত্যু হলো যুবকের।

ভারতের মহারাষ্ট্র রাজ্যের ঠাণের মিরা রোড এলাকায় ঘটনাটি ঘটেছে।

খবর আনন্দবাজারের।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, গোলাপি রঙের জার্সি পরা এক যুবক ব্যাট হাতে ক্রিজে দাঁড়িয়ে রয়েছেন। বোলারের ছোড়া বলে স্টেপ আউট করে ব্যাট চালাল তিনি। বোলারের মাথার ওপর দিয়ে বল গিয়ে পড়ে বাউন্ডারি পেরিয়ে।

দর্শকদের মধ্যে হাততালির বন্যা বয়ে যায়। কিন্তু পরের বল খেলার আগেই মাটিতে লুটিয়ে পড়েন ওই ব্যাটার। বাকি খেলোয়াড়রা সঙ্গে সঙ্গে তার কাছে ছুটে যান। যুবককে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

ওই ক্রিকেটারের পরিচয় এখনো পাওয়া যায়নি। মৃত্যুর সঠিক কারণ জানার জন্য তদন্ত শুরু করেছে ভারতীয় পুলিশ।

ভিডিও দেখতে এখানে ক্লিক করুন

একই রকম সংবাদ সমূহ

ভারতে শিশু ধর্ষণের প্রধান অভিযুক্ত এনকাউন্টারে নিহত

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতার বারুইপুর শহরতলিতে এগারো বছর বয়সী এক শিশুকে দলবদ্ধবিস্তারিত পড়ুন

পর্যটন ভিসা চালুর পর ভারতীয় হাইকমিশনের নতুন বার্তা

বাংলাদেশিদের জন্য আবারও পর্যটন ভিসা চালু করেছে ভারত। দীর্ঘ দুই বছরের অপেক্ষারবিস্তারিত পড়ুন

শুভেন্দু অধিকারীর কাছে ৫০০ কেজি আম উপহার পাঠালো বাংলাদেশ

বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছে শুভেচ্ছা উপহার হিসেবে মোট ৫০০বিস্তারিত পড়ুন

  • ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য ৬০০ কেজি আম পাঠাল পররাষ্ট্র মন্ত্রণালয়
  • বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করলো ভারত
  • ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু
  • প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ ইস্যুতে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাল ভারত
  • বাংলাদেশ সীমান্তে একাধিক আধুনিক স্থলবন্দর করবে ভারত
  • মৌলিক অধিকার লঙ্ঘন করে বাঙালি মুসলমানদের বাংলাদেশে ঠেলে পাঠাচ্ছে ভারত
  • বাংলাদেশ সীমান্তে এলাকার জনমিতিক পরিবর্তন খতিয়ে দেখবে ভারত
  • ভারতের আসামে বিমানবাহিনীর এএন-৩২ বিধ্বস্ত, ঘাঁটির ভেতরেই আগুন
  • ভারতের নতুন সেনাপ্রধান ধীরাজ শেঠ
  • দিল্লির বৈঠক থেকে শান্তির বার্তা, একসঙ্গে কাজ করার অঙ্গীকার
  • বাংলাদেশে এসেই দুই দেশ এক করার কথা বললেন নতুন ভারতীয় হাইকমিশনার
  • আমরা মিলেমিশে কাজ করব : ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী