বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ছাত্রদের সপ্তাহে একদিন স্কার্ট পরার নির্দেশ স্কুল কর্তৃপক্ষের

সপ্তাহে একদিন ছাত্রসহ সব শিক্ষার্থীদের স্কার্ট পরে স্কুলে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে স্কটল্যান্ডের এক স্কুল। বলা হয়েছে, ছাত্র-ছাত্রীদের লিঙ্গ বৈষম্য দূর করার প্রয়াস হিসেবেই এই নির্দেশনা দেওয়া হয়েছে। খবর ডেইলি মেইল ও এনওয়াই পোস্টের।

জানা গেছে, স্কটল্যান্ডের এডিনবার্গের ক্যাসলভিউ প্রাথমিক বিদ্যালয় গত ৪ নভেম্বর থেকে স্পেনের একটি স্কুলের পদাঙ্ক অনুসরণ করে স্কুল চলাকালে সপ্তাহে একদিন স্কার্ট পরার নির্দেশনা জারি করেছে। এমনকি কারো বাড়িতে স্কার্ট না থাকলে স্কুল কর্তৃপক্ষ তাদের স্কার্ট সরবরাহ করবে, চাইলে পুরুষ শিক্ষকরাও স্কার্ট পরতে পারবেন।

এক ই-মেইল বার্তায় ক্যাসলভিউ প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষ অভিভাবকদের এই নির্দেশনা পাঠিয়েছেন। স্কার্ট পরার নির্দেশনা উল্লেখ করা হয়েছে, এই অংশগ্রহণের ক্ষেত্রে শিক্ষার্থীদের স্বস্তির বিষয়টিও মাথায় আছে তাদের। তাই কেউ চাইলে স্কার্টের নিচে ট্রাউজার কিংবা লেগিংসও পরতে পারবে।
স্কুল কর্তৃপক্ষ আরও বলেছে, পোশাকের কোনো লিঙ্গ নেই, এই বার্তা আমরা ছড়িয়ে দিতে চাই। পছন্দের বিষয়টি আমাদের সবারই স্বাধীনভাবে প্রকাশ করা উচিত। যদিও স্কুল কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত সব অভিভাবক ভালোভাবে নেননি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে।

একই রকম সংবাদ সমূহ

ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!

ভারত সফর শেষে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ব্যবহৃত বর্জ্য বা মল-মূত্র সিলগালাবিস্তারিত পড়ুন

মাত্র ৭৮ কোটি টাকায় বিক্রি হচ্ছে দ্বীপ, সঙ্গে দুর্গ

ইতালির ভেনিসের কাছে একটি পুরো ব্যক্তিগত দ্বীপ বিক্রি হচ্ছে ৫৫ লাখ ইউরোতে।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী

সাতক্ষীরা জেলা প্রশাসনের অধীনে অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষায় অংশ নিতে এসে দুধের শিশুকেবিস্তারিত পড়ুন

  • নীতিমালা জারি: ৮ শ্রেণির মানুষ পাবেন না ফ্যামিলি কার্ড
  • গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ সদস্যকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী
  • নেপালের রাসুয়ায় দেখার কী আছে, সেখানে এত পর্যটক যায় কেন?
  • হারানো ছাগল খুঁজতে গিয়ে মিলল সোনার খনি
  • রাজধানীতে যানজট নিয়ন্ত্রণে যুক্ত হচ্ছে ড্রোন সার্ভিলেন্স
  • রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান
  • ভারতকে সবচেয়ে বেশি অপছন্দ করে পাকিস্তানিরা, তালিকায় রয়েছে বাংলাদেশ, ফিলিস্তিনও
  • জীবিত অবস্থায় নিজের চল্লিশা ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ
  • স্পেনের ছোট্ট গ্রাম ‘আভেইয়ানোসা দে মুয়োনো’-তে একসাথে দেখা যাবে দুই সূর্যাস্ত
  • একরাতেই মানচিত্র থেকে উধাও ভারত, স্যাটেলাইট ছবিতে অবিশ্বাস্য দৃশ্য!
  • মেট্রোতে হেডফোন ছাড়া ভিডিও দেখলেই জরিমানা
  • আর্জেন্টিনার প্রেমে হাবুডুবু সমর্থকের, পুরো শরীরে আঁকলেন পতাকা