শনিবার, জুন ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জন্মদিনে ভক্তদের জন্য বিশেষ উপহার সালমানের

বলিউড সুপারস্টার সালমান খান অভিনীত পরবর্তী সিনেমা ‘অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ’। সোমবার (২১ ডিসেম্বর) এই সিনেমার ফার্স্টলুক প্রকাশ করেছেন এই অভিনেতা। আগামী ২৭ ডিসেম্বর সালমানের জন্মদিন। ধারণা করা হচ্ছে, জন্মদিনের আগে ভক্তদের জন্য এটি এই অভিনেতার বিশেষ উপহার।

এদিকে ফার্স্টলুক টিজারে দেখা যায়, তেড়ে আসা আয়ুশ শর্মার আক্রমণ এক হাতেই প্রতিহত করেছেন শিখ পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করা সালমান। খালি গায়ে থাকা এই দুই অভিনেতাকে দেখেই বোঝা যাচ্ছে, সিনেমাটির জন্য কঠোর শারীরিক কসরত করেছেন সালমান ও আয়ুশ।

২০১৮ সালে মুক্তি পাওয়া মারাঠি ভাষার ক্রাইম ড্রামা ‘মুলশি প্যাটার্ন’ সিনেমা অবলম্বনে নির্মিত হচ্ছে ‘অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ’। এটি পরিচালনা করছেন মহেশ মাঞ্জরেকর। আগামী বছরের মাঝামাঝিতে এটি মুক্তির কথা রয়েছে।

এই সিনেমা ছাড়াও মুক্তির অপেক্ষায় আছে সালমান খান অভিনীত ‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’। চলতি বছর ঈদুল ফিতরে এটি মুক্তির কথা ছিল। কিন্তু করোনা মহামারির কারণে তা সম্ভব হয়নি। কিছুদিন আগে সিনেমাটির শুটিং শেষ করেন সালমান। প্রভুদেবা পরিচালিত এই সিনেমায় আরো অভিনয় করছেন দিশা পাটানি, জ্যাকি শ্রফ, রণদীপ হুদা প্রমুখ।

শোনা যাচ্ছে, আগামী ঈদুল ফিতরে এই সিনেমা মুক্তির পরিকল্পনা করছেন নির্মাতারা।

একই রকম সংবাদ সমূহ

বিটিভি, সময় টিভি ও টি স্পোর্টসে দেখা যাবে বিশ্বকাপের খেলা

দেশের ফুটবলপ্রেমীদের জন্য সুখবর। ২০২৬ ফিফা বিশ্বকাপ সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশনবিস্তারিত পড়ুন

হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?

সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েক দিনের ব্যবধানে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন এক তরুণী। হিজাববিস্তারিত পড়ুন

কারিনা কায়সার আর নেই, বাবাই দিলেন মেয়ের মৃত্যুর খবর

কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্নাবিস্তারিত পড়ুন

  • নির্বাচনে পরাজয়ের পর রাজনীতি ছাড়ার ঘোষণা রাজ চক্রবর্তীর
  • এক হাসিতে বিশ্বজয়, ট্রাকের হেলপার থেকে স্কুলের বারান্দায়
  • বাবা কারাগারে, মুখ খুললেন পূজা চেরি
  • বিএনপির ঘরে ‘চমক’
  • নির্বাচনের আগে পুলিশের মামলায় ফাঁসলেন বিজয়
  • ‘ফেইসবুক ইনকামে লাল বাত্তি, তাই ফুটপাত ব্যাংক খুলে বসলাম’
  • দেশে ফিরলেও হদিস নেই অভিনেতা আলভীর, গ্রেপ্তার অভিযানে পুলিশ
  • নায়িকা বানানোর আশ্বাসে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার হিরো আলম
  • আইয়ুব বাচ্চু-ববিতাসহ একুশে পদক পাচ্ছেন যারা
  • তাকে বিয়েতে রাজি করাতে আত্মহত্যার চেষ্টা করেছিল সালমান: দাবি সামিরার
  • সালমান শাহর স্ত্রী সামিরা ও ডনের দেশত্যাগে আদালতের নিষেধাজ্ঞা জারি
  • বিচ্ছেদ গুঞ্জনে দেব ও রুক্মিণী