শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

‘জবাবদিহিতা না থাকায় টিকা নিয়ে সরকারের বাণিজ্য’

জবাবদিহিতা না থাকায় কোন সমস্যার সমাধান না করে সরকার করোনা নিয়ে ব্যবসা করেছে। এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (৩০ এপ্রিল) সকালে, রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গুম খুনের শিকার নেতাকর্মীদের পরিবারের মধ্যে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

এসময় করোনার টিকা নিয়ে দুর্নীতির জন্য একটি কোম্পানির সাথে চুক্তি করেছে বলে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, তারা গোটা কোভিডটাকে নিয়ে ব্যবসা করেছে। টিকা পাচ্ছে না জনগণ। হাসপাতাল থেকে হাসপাতালে ঘুরে একটা আইসিইউ পায় না। অথচ দেড় বছর ধরে এ অবস্থা চলছে তারা এগুলোর দিকে লক্ষ্যই রাখেনি। শুধু কি করে টাকা বানানো যাবে, কি করে দুর্নীতি করা যাবে সেদিকেই নজর তাদের। ভ্যাকসিন নিয়ে তারা শুধু একটা গ্রুপ অব কোম্পানিকে সুবিধা দেয়ার জন্য এবং তার কাছ থেকে দুর্নীতি করার জন্য চেষ্টা করে গেছে। যার ফলে কি হয়েছে, এখন ভ্যাকসিন নাই।

তিনি আরো বলেন, মানুষের অধিকার ক্ষমতাসীনরা দানবীয় শক্তি ব্যবহার করে কেড়ে নিয়েছে। ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত ৬শ’র বেশি নেতাকর্মী গুম হওয়া, ২ হাজার ৮শ’র বেশি বিচারবহির্ভূত হত্যার জবাব আওয়ামী লীগকে দিতে হবে। জবাবদিহিতা না থাকাই প্রমাণ করে সরকারি প্রশাসন বলতে দেশে কিছু নেই বলেও মন্তব্য করেন তিনি।

এসময় সংগঠিত হয়ে গুম খুনের শিকার পরিবারগুলোর পাশে দাঁড়াতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল।

একই রকম সংবাদ সমূহ

ইউপি নির্বাচন : জামানত বেড়ে ৫ গুণ, পেতে হবে ১৫ শতাংশ ভোট

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের জামানত পাঁচ গুণ এবং নির্বাচনি ব্যয়সীমা দ্বিগুণ করারবিস্তারিত পড়ুন

একাত্তরের ভূমিকা মেনে নিয়েছে জামায়াত : আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইনবিস্তারিত পড়ুন

‘আমি এখনো জামায়াতের’ : এমপি গাজী নজরুল

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী মো. নজরুল ইসলাম জানিয়েছেন, তিনি এখনো খাতা কলমেবিস্তারিত পড়ুন

  • ‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী
  • শেখ হাসিনাসহ পলাতক ৩০ আসামির জন্য রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের নির্দেশ
  • শিক্ষা, ন্যায়বিচার ও আইনের শাসন ছাড়া প্রকৃত গণতন্ত্র অসম্ভব: রুহুল কবির রিজভী
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • বিদেশে ১ পয়সা বিনিয়োগের প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দিবো: আসিফ মাহমুদ
  • ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • বর্তমান সরকার জনগণের কল্যাণে কাজ করছে : স্থানীয় সরকারমন্ত্রী
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার