শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জমির বিরোধে নারীকে হুমকি: থানায় জিডি

জমিজমা সংক্রক্রান্ত বিরোধের জেরে এক নারীকে প্রতিপক্ষরা হুমকী দেওয়ায় ওই নারী জীবনের নিরাপত্তা দাবি করে সাতক্ষীরা সদর থানায় সাধারণ ডায়েরি করেছেন। জিডি নং: ১৫৮৯, তারিখ: ২৬-০২-২০২৩।

সাধারণ ডায়েরিতে সদর উপজেলার শিবপুর ইউনিয়নের পরাদাহ গ্রামের মো: আইয়ুব আলীর কন্যা শেফালী খাতুন (২৭) উল্লেখ করেন জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে সদর উপজেলার নীলেখালি গ্রামের মৃত মাদার কর্মকারের ছেলে কালিপদ কর্মকার ও তার তিন ছেলে যথাক্রমে কিনু কর্মকার (৪০), উত্তম কর্মকার (৩৫) ও গৌতম কর্মকার (২৪) গত শনিবার (১৮-০২-২০২৩) দুপুর ২.৩০ মিনিটের সময় শেফালী খাতুনের নিজের বাড়িতে এসে হুমকী দেয়।

শেফালী খাতুন বলেন, আমাকে তারা বলে যে তোর বাড়ি ও জমি ছেড়ে এখান থেকে চলে যেতে হবে। আর কোনদিন তুই এই বাড়িতে আসবিনা। আসলে বিভিন্ন মামলা ও অবৈধ জিনিষপত্র রেখে তোকে জেল খাটাবো। তোকে খুন করে ফেলব।

শেফালী বলেন, এই জমি নিয়ে সাতক্ষীরা অতিরিক্ত জেলা জজ ২য় আদালতে একটি প্রিভেনশন মামলা চলমান আছে। মামলা নং-২৩/১৭। এরই সূত্র ধরে বিভিন্ন সময়ে আমার বাড়ির গাছপালা কর্তন করে, ঘরের চালে ঢিল মারে এবং রাতে ঘরের দরজা ধাক্কাধাক্কি করে। এমতাবস্থায় আমি চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। এব্যাপারে তিনি জীবন ও সম্পদের নিরাপত্তা দাবি করে সাধারণ ডায়েরি করেছেন।

এবিষয়ে সাতক্ষীরা সদর থানার এসআই (নিরস্ত্র) মোঃ ইসমাইল হোসেনকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য অফিসার ইনচার্জ আবু জিহাদ ফখরুল আলম খান নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে।

একই রকম সংবাদ সমূহ

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি

সারাদেশে তীব্র গ্যাস সংকট, ভয়াবহ লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ভূতুড়ে বিল আদায়, আইন-শৃঙ্খলাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ইটগাছা প্রাইমারী স্কুলে বৃত্তিপ্রাপ্ত ও শাপলা কাব অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা সদর উপজেলার ইটগাছাবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • সাতক্ষীরা সরকারি কলেজের পক্ষ থেকে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি
  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • নারীর রাজনৈতিক ক্ষমতায়ন: সমতার গণতন্ত্র গড়তে নেতৃত্বে সমঅংশগ্রহণের বিকল্প নেই
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদদের প্রতি বিআরটিএ সাতক্ষীরার শ্রদ্ধা নিবেদন
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • সাতক্ষীরায় হাসপাতালে আগুন, ধোঁয়া ও হুড়োহুড়িতে আহত অর্ধশতাধিক
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কিডনী রোগে আক্রান্ত সাংবাদিক আরিফুল ইসলাম আশা অসুস্থ্য, সকলের দোয়া কামনা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ
  • কৃষি উৎপাদন বৃদ্ধি ও নিরাপদ খাদ্য নিশ্চিতে সাতক্ষীরায় পার্টনার কংগ্রেস