রবিবার, অক্টোবর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে সাতক্ষীরায় স্কুলে স্কুলে এইচপিভি ভ্যাকসিন ক্যাম্পেইন

সাতক্ষীরা প্রতিনিধি: জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে সাতক্ষীরায় স্কুলে স্কুলে এইচপিভি ভ্যাকসিন ক্যাম্পেইন পরিচালিত হয়েছে।

রবিবার (২৭ অক্টোবর) সকাল ৯টা থেকে এ কর্মসূচি শুরু হয়।

এর আগে গত ২৪ অক্টোবর সকালে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে এইচপিভি ভ্যাকসিন ক্যাম্পেইন উদ্বোধন করেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।

এদিন কর্মসূচির উদ্বোধনকালে উপস্থিতি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান, সিভিল সার্জন ডা. আব্দুস সালাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমাদ, সিনিয়র স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তা পুলক চক্রবর্তী, মেডিকেল অফিসার জয়ন্ত সরকার, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম, সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আনিসুর রহমানসহ অনেকে।

এদিকে, রবিবার সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর-ব্রহ্মরাজপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে সকালে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে এইচপিভি ভ্যাকসিন ক্যাম্পেইন উদ্বোধন করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাতক্ষীরা প্রতিনিধি ডা. রাশেদ উদ্দীন মৃধা।

এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এমাদুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক অনুজিৎ কুমার মন্ডল, সহকারী শিক্ষক এসএম শহীদুল ইসলাম, শামীমা আক্তার, আসমাতারা জাহান, মো. হাফিজুল ইসলাম, মো. নজিবুল ইসলাম, গীতা রানী সাহা, আজহারুল ইসলাম, মৃনাল কুমার বিশ্বাস, অরুন কুমার মন্ডল, স্বাস্থ্যকর্মী রণজিৎ কুমার ঘোষ, আসাদুজ্জামানসহ অন্যরা।

অনুরূপভাবে সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, ধুলিহর-ব্রহ্মরাজপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়, ভালুকা চাঁদপুর মডেল হাইস্কুল, নবারুণ গার্লস হাইস্কুল, টাউন গার্লস হাইস্কুল, আব্দুল করিম গার্লস হাইস্কুলসহ সকল জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে এইচপিভি ভ্যাকসিন ক্যাম্পেইন শুরু হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাতক্ষীরা প্রতিনিধি ডা. রাশেদ উদ্দীন মৃধা জানান, এইচপিভি টিকাদান ক্যাম্পেইন ২৪ নভেম্বর থেকে মোট ১৮ কর্মদিবস চলবে। এর মধ্যে প্রথমে ২৪ থেকে ৭ নভেম্বর ১০ কার্যদিবসে শিক্ষা প্রতিষ্ঠান ও স্থায়ী কেন্দ্রে ৯ নভেম্বর থেকে ২৪ নভেম্বর ৮ কর্মদিবস কমিউনিটির অস্থায়ী এবং স্থায়ী কেন্দ্রসমূহে টিকা প্রদান কার্যক্রম চলবে। টিকাদান সেশন ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত চলবে। এই ক্যাম্পেইনের আওতায় সাতক্ষীরা জেলার ১৭৮১টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৬১৪টি কেন্দ্রে ৫ম থেকে ৯ম শ্রেণীর ছাত্রী ৮৫ হাজার ১০৭ এবং কমিউনিটি পর্যায়ে ১৯০৪টি কেন্দ্রে ১০ থেকে ১৪ বছর বয়সী ৩ হাজার ৩৪৪ জন মোট ৮৮ হাজার ৪৫১ মেয়েকে এক ডোজ করে এইচপিভি টিকা প্রদান করা হবে। জেলায় স্থায়ী টিকাদান কেন্দ্রের সংখ্যা ৮টিসহ মোট কেন্দ্রের সংখ্যা ৫৩০৭টি।

একই রকম সংবাদ সমূহ

প্রবীণরাই সমাজের আসল নোঙর: সাতক্ষীরায় পালিত হলো আন্তর্জাতিক প্রবীণ দিবস

জীবনের এক দীর্ঘ ও মেঠোপথ পেরিয়ে আসা মানুষগুলো আমাদের ইতিহাসের জীবন্ত দলিল।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা বাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনে ১৫টি বুথে ১৫৯৫ ভোটারের লড়াইয়ে ৫৮ প্রার্থী

উৎসবমুখর পরিবেশ, ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও শেষ মুহূর্তের প্রচার-প্রচারণার মধ্য দিয়ে আজ শনিবারবিস্তারিত পড়ুন

জাতীয় কাউন্সিলে কেন্দ্রীয় কার্যকরী পরিষদে সাতক্ষীরার তিন মুফাসসির

বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিনের জাতীয় কাউন্সিল ও মুফাসসির সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে আগামীবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় মা/রামারি ঠেকাতে গিয়ে কিশোর গ্যাং’র ছু/রিকাঘা/তে এইচএসসি ফলপ্রার্থী নিহ/ত
  • সাতক্ষীরায় মা/রা/মা/রি ঠেকাতে গিয়ে ছু/রি/কা/ঘা/তে প্রা/ণ গেলো যুবকের
  • সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা
  • সাতক্ষীরায় দারিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • সাতক্ষীরায় ৩শ’ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা শুরু
  • সাতক্ষীরায় ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
  • ধসে পড়েছে বিদ্যালয়ের ছাদ, ঝুঁকিতে শিক্ষার্থীরা
  • সাতক্ষীরার ঝাউডাঙ্গা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা রফিকুল ইসলাম
  • সাংবাদিক মনিরুল ইসলাম মিনির ভাইয়ের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন
  • সাতক্ষীরায় ব্রেকিং দ্য সাইলেন্সের উদ্যোগে সমন্বয় সভা অনুষ্ঠিত