বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জলবায়ু অর্থায়নের দাবিতে সাতক্ষীরায় সাইকেল র‍্যালি

নিজস্ব প্রতিনিধি : গ্লোবাল ডে অফ এ্যাকশন-২০২৫ উপলক্ষে ঋণ বাতিল করে জলবায়ু অর্থায়নের দাবিতে সাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ জুন) সকালে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) ও ওয়াটার কিপারস বাংলাদেশের সহযোগিতায় সুন্দরবন ফাউন্ডেশনের আয়োজনে ঋণ বাতিল করো, কয়লা বিদ্যুৎ বন্ধ করো অর্থায়ন নিশ্চিত কর, ধনীদের জন্য কর গরিবের জন্য নয় বিভিন্ন দাবি লেখা সম্বলিত ব্যানার ও প্লাকার্ড সহকারে শহীদ আব্দুর রাজ্জাক হতে একটি বর্ণাঢ্য সাইকেল র‍্যালি বের হয়।

র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আবারও শহীদ রাজ্জাক পার্কে গিয়ে শেষ হয়।

সাইকেল র‍্যালি পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা পরিবেশ ক্লাবের সভাপতি অধ্যাপক মোজাম্মেল হোসেন, পরিবেশ অধিদপ্তরের ইসিএ সদস্য সাকিবুর রহমান বাবলা, সুন্দরবন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও ইসিএ সদস্য শেখ আফজাল হোসেন, ওসিসি কর্মকর্তা আব্দুল হাই সিদ্দিকী, হৃদয় মন্ডল, শিক্ষার্থী উম্মে ফাতেমা উর্মি, পূজা ঘোষ প্রমুখ।

সাইকেল র‍্যালিতে সুন্দরবন ফাউন্ডেশনের সদস্য ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার রসুলপুরে ট্রি অফ লাইফ এর উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

সাতক্ষীরায় অসহায় হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

সাতক্ষীরাতে প্রাক্তন আরসিদের নিয়ে সমাবেশ

সাতক্ষীরায় মিশন ক্যাথলিক চার্জের অডিটরিয়ামে প্রাক্তন রেজিস্টার্ড শিশুদের নিয়ে একটি সমাবেশ অনুষ্ঠানবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

সাতক্ষীরা শহরে ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বংশবৃদ্ধি রোধে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছেবিস্তারিত পড়ুন

  • নারীর কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে সাতক্ষীরায় জেন্ডার ট্রান্সফরমেশনমূলক সংলাপ
  • সাতক্ষীরায় অধিকার ও জবাবদিহিতা নিশ্চিতে শিবপুরে ‘নারীর আদালত’
  • চেতনার বাতিঘর নজরুল: সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে সেমিনার ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার পি কে ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদী কমিটি গঠন উপলক্ষ্যে সাধারণ সভা
  • শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত
  • সাতক্ষীরা কমিউনিটির নতুন কমিটি, সভাপতি উম্মে ফুয়ারা ও সম্পাদক জাহিদ
  • সাতক্ষীরার ধুলিহরে চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেলের মোটরসাইকেল শোভাযাত্রা
  • সাতক্ষীরার বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে অসম্পূর্ণ ভোটার তালিকা সংশোধনের দাবি
  • সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী
  • সাতক্ষীরায় আলিপুর ও বল্লী ইউনিয়নে শিশু সুরক্ষার লক্ষ্যে মতবিনিময় সভা
  • সাতক্ষীরার শায়নীকে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের অভিনন্দন
  • সাতক্ষীরায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে অনুদানের চেক বিতরণ