বুধবার, আগস্ট ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

শাহ জাহান আলী মিটন , সাতক্ষীরা : জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার(১৯ আগস্ট) বিকালে সাতক্ষীরা নিউমার্কেট চত্বরে জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি সোহেল আহমেদ মানিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক এড. সৈয়দ ইফতেখার আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব, জেলা বিএনপির সাবেক সহ সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামু, জেলা যুবদলের সাবেক সভাপতি আবু জাহিদ ডাবলু, সাবেক সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর শফিকুল আলম বাবু, জেলা কৃষকদলের সভাপতি সালাউদ্দিন লিটন,
এসময় আরো বক্তব্য রাখেন , জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি মিলন শিকদার, সহ-সভাপতি আব্দুল হামিদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম,আমিনুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আসলাম পারভেজ শাহীন, সহ-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাইদুর, মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আনারুল ইসলাম, দপ্তর সম্পাদক আসিফ করিম,তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শেখ রাজিবুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন নিরব,পৌর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আলী হাসান খান হাবলু,সদর উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক গোলাম সরোয়ার, যুগ্ম আহবায়ক মনিরুল ইসলাম। আলোচনা সভা পরবর্তীতে
বেলুন ও ফেস্টুন উড়িয়ে ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকীর শুভ উদ্বোধন করেন জেলা অতিথিবৃন্দ। পরে অতিথিবৃন্দের নেতৃত্বে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূনরায় নিউমার্কেট চত্বরে গিয়ে শেষ হয়। আলোচনা সভায় প্রধান অতিথি তার বক্তব্য বলেন, আওয়ামীলীগ সরকার দেশের সকল প্রতিষ্ঠান ধ্বংস করেছে। শেখ হাসিনা গুম, খুন জুলুম করে ক্ষমতায় থাকতে পারেনি। খুনি হাসিনা পালিয়ে গেলেও তার দোসররা এখনো ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাই সকলকে সজাগ থাকতে হবে যাতে গণহত্যাকারীরা ঐক্যবদ্ধ না হতে পারে।

একই রকম সংবাদ সমূহ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন: আইনমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন বলে জানিয়েছেন আইন, বিচারবিস্তারিত পড়ুন

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি জানতে ইসির সঙ্গে বসবে সরকার

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি কতদূর এগিয়েছে, তা জানতে আগামী সপ্তাহে নির্বাচন কমিশনেরবিস্তারিত পড়ুন

  • দলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর ব্যবস্থা: রিজভী
  • বিএনপি জুলাই সনদের পথেই এগোতে চায়, আমাদের ওপর আস্থা রাখুন: আইনমন্ত্রী
  • ৬ মাসে সরকার সম্পূর্ণ ব্যর্থ: নাহিদ ইসলাম
  • ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে প্রথমবার নয়াপল্টনে রিজভী
  • জহির উদ্দিন স্বপনের পদত্যাগ, হলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা
  • প্রধানমন্ত্রী ভারত সফর করবেন কিনা, যা জানালেন নতুন প্রতিমন্ত্রী
  • মন্ত্রিসভায় রদবদল: কে কোন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে
  • জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম
  • জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীরা
  • বিমান মন্ত্রণালয়ে মন্ত্রী পরিবর্তনের কারণ জানালেন রশিদুজ্জামান মিল্লাত
  • অনৈতিক সম্পর্কের কথা জেনে ফেলায় প্রলোভন দেখান এমপি গাজী নজরুল
  • শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর