রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জাপানকে হারিয়ে টানা দ্বিতীয়বার সেমিফাইনালে সুইডেন নারী ফুটবলাররা

বিশ্বকাপের অন্যতম দাবিদার জাপানকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো নারী ফুটবল বিশ্বকাপের সেমিফাইনালে সুইডেন।

শুক্রবার (১১ আগষ্ট) নিউজিল্যান্ডসের ইডেন পার্ক স্টেডিয়ামে সুইডেনের কাছে ২-১ গোলে হেরেছে ২০১১ সালের বিশ্ব চ্যাম্পিয়ন জাপান।

বিশ্বকাপে শেষ ষোলোতে নরওয়ের সাথে ম্যাচের আগে জাপানের গোল পোস্টে কোনো দল বল ঢুকাতে পারেনি। তবে শেষ আটে সুইডেন থেকে দুই গোল হজম করতে হয়েছে জাপানকে।

কোয়ার্টারের প্রথমার্ধে ঠিক জমাতে পারেনি জাপান। এ সুযোগটি নিয়ে ম্যাচের ৩২ মিনিটে সুইডেনের হয়ে প্রথম গোলটি করে অ্যামান্ডা ইলেস্টেড।

দ্বিতীয়ার্ধে সুইডেনের তিনটি আঘাত রুখে দেন জাপানি গোলকিপার আয়াকা ইয়ামাশিতা। তবে ৫১ মিনিটে ফিলিপ্পা আনগেলদাহি সুইডেনের হয়ে দ্বিতীয় গোলটি করেন। সুইডেন এগিয়ে যায় ২-০ তে।

ম্যাচের ৬৩ ও ৬৮ মিনিটে জাপান দুইবার গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি। ৭৬ মিনিটে একটি পেনাল্টি মিস করে জাপান। ৮৭ মিনিটে জাপানের হোনোকা হায়াশির এই ম্যাচে তাদের একমাত্র গোলটি করেন। দশ গজ দূর থেকে নেওয়া তার নিচু শট থেকে গোলটি আসে।

শেষ তিন মিনিটে আর কিছু করতে পারেনি জাপান। সুইডেনের কাছে ২-১ গোলে হেরে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয় এবারের বিশ্বকাপের অন্যতম শক্তিশালী দল জাপান।

জাপানকে হারিয়ে গতবারের মতো এবারও সেমিফাইনাল নিশ্চিত করলো সুইডেন নারী ফুটবল দল।

একই রকম সংবাদ সমূহ

সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ

সৌদি আরবে বিমানবন্দরসহ বেসামরিক স্থাপনায় হুথিদের সাম্প্রতিক হামলার কঠোর নিন্দা জানিয়েছে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

নিদালের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র, কেন এমন সিদ্ধান্ত?

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে ১৩ জন নিরস্ত্র সেনাকে নির্বিচারেবিস্তারিত পড়ুন

গাজাবাসীদের পক্ষে লড়াই করা শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই

গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডকে গণহত্যা হিসেবে চিহ্নিত করা জাতিসংঘের তদন্ত কমিশনের নেতৃত্ব দিয়েছিলেনবিস্তারিত পড়ুন

  • ১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী
  • বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই
  • পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল
  • বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!
  • ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এক মঞ্চে মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমান
  • মক্কার মসজিদে আত্মঘাতী হামলার ভুয়া খবর, আটক ১
  • ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী
  • হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের